ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
সর্বশেষ
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা: খালেদা ৩টি, তারেক ১টিতে প্রার্থী

প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৫, ০৭:১০ পিএম

২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা: খালেদা ৩টি, তারেক ১টিতে প্রার্থী
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনের প্রাথমিক প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দিনব্যাপী দলটির স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় প্রার্থী চূড়ান্ত হওয়া আসনগুলোর তালিকা প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এগুলো হলো দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবে বগুড়া-৬ আসনে। তারেক রহমান এই প্রথমবার সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১, স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ ভোলা -৩, গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা -৩, মির্জা আব্বাস ঢাকা -১০ আসনে নির্বাচনে লড়বেন। এবার তরুণ ও ছাত্রদলের সাবেক নেতাদের অনেককেই নির্বাচনে প্রার্থী করা হয়েছে। বেশ কিছু আসনে একাধিক গুরুত্বপূর্ণ প্রার্থী থাকায় ও জোটের শরীক জন্য বরাদ্দ থাকায় ২৩২টি আসনের তালিকা চূড়ান্ত করেছে দলটি। এর আগে বিভিন্ন বিভাগের প্রার্থীদের সাথে বৈঠক করে এই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। বেশ কিছু আসনে প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। ধারণা করা হচ্ছে, জোটের প্রার্থীদের জন্য এসব আসন ছেড়ে দেওয়া হতে পারে। এর মধ্যে ঢাকার ৭, ৯, ১০ ও ১৩ আসনও রয়েছে। ঢাকার ১৩টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে মনোনয়ন পেয়েছেন খন্দকার আবু আশফাক। ঢাকা-২ (কেরানীগঞ্জ) আসনে লড়বেন আমানউল্লাহ আমান। গয়েশ্বর চন্দ্র রায়কে প্রার্থী করা হয়েছে ঢাকা-৩ (কেরানীগঞ্জ-জিনজিরা) আসনে। ঢাকা-৪ (যাত্রাবাড়ি) আসনে মনোনয়ন পেয়েছেন তানভীর আহমেদ রবিন। ঢাকা-৫ (ডেমরা) আসনে লড়বেন নবী উল্লাহ নবী। কোতোয়ালি ও সূত্রাপুর নিয়ে গঠিত ঢাকা-৬ আসনে লড়বেন ইশরাক হোসেন। ঢাকা-৮ আসনে (মতিঝিল-শাহজাহানপুর-রমনা)) প্রার্থী করা হয়েছে মির্জা আব্বাসকে। এম এ কাইয়ুম লড়বেন ঢাকা-১১ (বাড্ডা) আসন থেকে। ঢাকা-১২ (তেজগাঁও) আসনে প্রার্থী করা হয়েছে সাইফুল আলম নীরবকে। সানজিদা ইসলাম তুলিকে প্রার্থী করা হয়েছে ঢাকা-১৪ (মিরপুর) আসনে। ঢাকা-১৫ (কাফরুল) আসনে লড়বেন শফিকুল ইসলাম খান। আমিনুল হক লড়বেন ঢাকা-১৬ (পল্লবী) আসন থেকে। ঢাকা-১৯ (সাভার) আসনে ধানের শীষে লড়বেন দেওয়ান সালাহ উদ্দিন বাবু।