ঢাকা ৬ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২০ জুন ২০২৬
ঢাকা ৬ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২০ জুন ২০২৬
সর্বশেষ
সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ

১৯টি স্বর্ণের মধ্যে ৯টি’ই মেয়েদের

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৯, ০৫:৪০ পিএম

১৯টি স্বর্ণের মধ্যে ৯টি’ই মেয়েদের
এসএ গেমসের ১৩তম আসরে বাংলাদেশ অর্জন করেছে মোট ১৯টি স্বর্ণ। এর মধ্যে ৯টি স্বর্ণই জয় করেছে বাংলাদেশের লাল সবুজ প্রতিনিধিদের মেয়েরা। এর মধ্যে ব্যক্তিগত ভাবে ছয়টি র্স্বর্ণ এবং দলগতভাবে তিনটি স্বর্ণ। আর বাকি ১০ টি স্বর্ণ একক ও দলগতভাবে জয় করে বাংলাদেশের ছেলেরা। গেমসের তৃতীয় দিন কারাতে থেকে স্বর্ণ জয় করে হুমায়রা ও মারজান। এর পরে সপ্তম দিনে ভারত্তোলনের নারী ৭৬ কেজি শ্রেণিতে মাবিয়া আক্তার এবং ফেন্সিং ডিসিপ্লিনে মেয়েদের একক সাবরে ইভেন্টে স্বর্ণ জয় করেন ফাতেমা মুজিব। গেমসের অষ্টম দিনে আরচারির নারীদের কম্পাউন্ড দলগত ইভেন্ট থেকে আসে আরো দু’টি স্বর্ণ। ওই দিনই এসএ গেমসের নারী ক্রিকেট ইভেন্টের ফাইনালে প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে হারিয়ে র্স্বণ জয় করে বাংলাদেশের সালমা বাহিনী। গেমসের নবম দিনে আরচারি থেকে নারীরা জয় করে নেয় আরো দু’টি স্বর্ণ। নবম দিনের প্রথম স্বর্ণ জয় করেন ইতি খাতুন এবং মেয়েদের কম্পাউন্ড ইভেন্ট স্বর্ণ জয় করেন সুমা বিশ্বাস। শুধু স্বর্ণই নয়, এর পাশাপাশি রৌপ্য ও ব্রোঞ্জ পদক জয়েও বিশেষ অবদান রেখেছে বাংলাদেশের নারী প্রতিনিধিরা। গেমসের এবারের আসরে বাংলাদেশ মোট পদক জয় করেছে ১৩৬টি, যার মধ্যে রৌপ্য ৩২ ও ব্রোঞ্জ ৮৫টি। ফলে দক্ষিণ এশিয়ান গেমসে বাংলাদেশের অবস্থান  চতুর্থ  তম। ২৯৯টি পদক নিয়ে শীর্ষে  রয়েছে ভারত, তারপরই ২৪২টি পদক নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা। তবে এবারের পদক জয়ের মাধ্যমে বাংলাদেশ রের্কড ভেঙেছে তার আগের ইতিহাসের।