ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

১৫ডিসেম্বর থেকে অন্টারিও প্রদেশে কবিড-১৯ এর ভ্যাকসিন প্রয়োগ শুরু

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২০, ০১:৫৯ এএম

১৫ডিসেম্বর থেকে অন্টারিও প্রদেশে কবিড-১৯ এর ভ্যাকসিন প্রয়োগ শুরু
কানাডার অন্টারিওতে নভেল করোনা ভাইরাসের ভ্যাকসিন ১৫ ডিসেম্বর মঙ্গলবার থেকে প্রয়োগ শুরু হয়েছে। অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড জানিয়েছেন লং টার্ম কেয়ার বা হোম এবং ঝুঁকিপূর্ণ স্থানে কর্মরত স্বাস্থ্যকর্মীরা প্রথম ভ্যাকসিন পাবেন। অন্টারিও প্রিমিয়ার ডাগ ফোর্ড  বলেছেন, প্রভিন্স খুবই স্বল্প পরিমাণে ভ্যাকসিন পেতে যাচ্ছে। ফলে সীমিত আকারে ভ্যাকসিন প্রয়োগ শুরু করতে হচ্ছে। তবে কি পরিমাণ ভ্যাকসিন অন্টারিও পাচ্ছে তা তিনি উল্লেখ করেননি। টরন্টো এবং অটোয়ার হাসপাতালে প্রথম ভ্যাকসিন দেয়া হবে বলে প্রিমিয়ার ডাগ ফোর্ড ঘোষণা দিয়েছেন। উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর বুধবার হেলথ কানাডা ফাইজারের ভ্যাকসিনে কানাডায় ব্যবহার এবং বিতরণের অনুমতি দেয়। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর অন্টারিও হচ্ছে প্রথম প্রভিন্স যারা এই ভ্যাকসিন প্রয়োগের নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেছে। সিবিসি নিউজ জানায়, টরন্টোয় ইউনিভার্সিটি হেলথ নেটওয়ার্ক এবং অটোয়ার হাসপাতাল অন্টারিও প্রভিন্সে প্রথম ভ্যাকসিন পাবে এবং তারা এই ভ্যাকসিন প্রয়োগ করবে।প্রিমিয়ার ডাগ ফোর্ড আরো বলেন, প্রভিন্সের সরবরাহ নেটওয়ার্ক এর কার্যকারিতা পরীক্ষার জন্য অটোয়াকে প্রথম দিনের ভ্যাকসন কর্মসূচীতে রাখা হয়েছে। এবং শুক্রবার অন্টারিও প্রভিন্সের ভ্যাকসিন বিতরণ এবং প্রয়োগের বিস্তারিত কর্মসূচী সর্বধারণের সামনে প্রকাশ করা হবে বলে জানা গেছে। টরন্টো সান জানায় , প্রদেশের ভ্যাকসিন রোলআউট টাস্ক ফোর্সের শীর্ষস্থানীয় অবসরপ্রাপ্ত জেনারেল রিক হিলিয়ার বলেছেন, তিনি ফাইজার ভ্যাকসিনের ৬,০০০ ডোজ - টরেন্টো ও অটোয়ার প্রতি ৩,০০০ পাবে বলে আশা করছেন - ৩,০০০ লোককে টিকা দেওয়ার জন্য প্রয়োজনীয় দুটি ডোজ সরবরাহ করার পক্ষে এটি যথেষ্ট। সর্বশেষ প্রাপ্ত খবরে জানা যায়, অন্টারিও সরকার করোনা ভাইরাসের ভ্যাকসিনের প্রথম ডোজটি নির্ধারিত সময়ের একদিন আগে আজ শুরু করে। অনিতা কুইডাঞ্জেন নামে একজন ব্যক্তিগত সহায়তা কর্মী টরন্টোর ইউনিভার্সিটি হেলথ নেটওয়ার্কে তার চার সহকর্মীর সাথে শহরের দীর্ঘমেয়াদী যত্ন কেন্দ্র ‘রেখাই কেন্দ্র’ থেকে প্রথম ডোজটি গতকাল গ্রহণ করেন। উল্লেখ্য, গত রবিবার ১৩ ডিসেম্বর পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৬৭,৭৫৪ জন, মৃত্যুবরণ করেছেন ১৩,৫৩০ জন। কানাডায় সর্বশেষ একদিনে আক্রান্ত ৬,০১১ জন তন্মধ্যে ওন্টারিওতে ১,৮৫১ জন। ওন্টারিওতে সর্বমোট আক্রান্তের সংখ্যা  ১৪২,১৭১ এবং মৃতের সংখ্যা ৩,৯৪৯ জন ।