২০২৫ সালের জানুয়ারির প্রথম ১১ দিনে প্রবাসী আয় (রেমিট্যান্স) এলো ৭৩ কোটি ৬৬ লাখ ১০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৯ হাজার ৬০ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।
রবিবার (১২ জানুয়ারি ২০২৫) এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। তথ্য বলছে, নতুন বছরের প্রথম ১১ দিনের প্রতিদিন গড়ে দেশে এসেছে ছয় কোটি ৬৯ লাখ ৬৫ হাজার ৫৪৫ ডলার। এ প্রবাসী আয় আগের মাস ডিসেম্বর ও আগের বছরের জানুয়ারি মাসের প্রতিদিনের তুলনায় কম।
গত বছরের ডিসেম্বরের মাসে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল আট কোটি ৫১ লাখ ২১ হাজার ৯৩৫ ডলার। আগের বছরের জানুয়ারি মাসে প্রতিদিন এসেছিল ছয় কোটি ৮১ লাখ ৬৬ হাজার ১২৯ ডলার।
তথ্য পর্যালোচনায় দেখা যায়, জানুয়ারি মাসের প্রথম ১১ দিনে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২০ কোটি ১৯ লাখ ৩০ হাজার ডলার।
রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত কৃষি ব্যাংকের এসেছে দুই কোটি ৪৮ লাখ ৫০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫০ কোটি ৭৩ লাখ ৩০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৫ লাখ ১০ হাজার ডলার।
প্রবাসী আয়ের রেকর্ড। রেমিটেন্স । Remittance
https://youtube.com/shorts/qLDG1pQtlOM-
৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব
-
এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার
-
আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি
-
ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান
-
দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার
আরও পড়ুন: