শাহেদ হোসাইন দুই সন্তানের জনক। উচ্চ শিক্ষিত, ভদ্র এবং পরিমার্জিত শাহেদ হোসাইন কানাডায় পড়ালেখা করেছেন। মাত্র ২০ বছর আগে ইউকেতে পাড়ি জমান তিনি। এদেশে এসে সফলতার সাথে আরো পড়াশোনার পর ব্যবসায় মনোনিবেশ করেন। গড়ে তুলেন নিজের একাউন্টেন্সি ফার্ম। স্বাবলম্বী হয়ে উঠেন অর্থনৈতিকভাবে। কমিউনিটি এবং সমাজসেবায় তার অগ্রণী ভূমিকা রয়েছে। তার চারিটি সংস্থা এথনিক ইণ্ট্রিগ্রেশন সোসাইটির মাধ্যমে অবিভাসিদের কল্যানে কাজ করছেন। তাদের অধিকার আদায়ে ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছেন।
শাহেদ হোসাইন একটি রাজনৈতিক পরিবারের সন্তান। তার পৈত্রিক নিবাস সিলেটের বিয়ানীবাজারে। তার বড় ভাই সারোয়ার হোসাইন কানাডা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। গত নির্বাচনে তিনি এমপি প্রার্থী ছিলেন বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জ আসনে।
শাহেদ হোসাইন মনে করেন নির্বাচনে তার বিজয়ের অনেকটাই সম্ভাবনা রয়েছে। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রতি জনগন অনেকটাই বিরক্ত এবং লেবার পার্টি গাজা ইস্যুতে মানবতাবাদী মানুষকে হতাশ করেছে। তাদের ভূমিকার কারণে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে লেবার পার্টি থেকে। তিনি আশাবাদী এবার ওয়ার্কার্স পার্টি ব্রিটেনকে বেছে নিবেন ভোটাররা।
শাহেদ হোসাইনের নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে রয়েছে রাস্তাঘাটসহ অবকাঠামোর উন্নয়ন, জনগনের সঠিক মজুরী বৃদ্ধি, অপরাধ দমন করে তরুণদের জন্য সুযোগ সৃষ্টি করা, টেক্স থ্রেশল্ড বাড়ানো এবং প্যালেস্টাইন ইস্যুতে সোচ্চার ভূমিকা রাখা।
লন্ডনে ঈদে ছুটির দাবীতে বাঙালীরা রাজপথে !
https://www.youtube.com/watch?v=_stvloktHvY-
৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব
-
এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার
-
আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি
-
ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান
-
দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার
আরও পড়ুন: