ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
সর্বশেষ
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

স্পেনে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে পবিত্র ঈদুল আযহা পালিত

প্রকাশিত: ০১ আগস্ট ২০২০, ০৫:৩৪ এএম

স্পেনে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে পবিত্র ঈদুল আযহা পালিত
স্পেনে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে স্পেন সহ অন্যান্য দেশের দেশের প্রবাসীদের সাথে  মুসলিম প্রবাসী বাংলাদেশিরা ঈদুল আযহার নামাজ আদায় করেছে। দেশটির রাজধানী শহর মাদ্রিদ,পর্যটন নগরী বার্সেলোনা,কানারিয়াস দ্বীপপুঞ্জস সহ বিভিন্ন শহরে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশি সহ অন্যান্য দেশের মুসলিম সম্প্রদায় ঈদের নামাজ আদায় করে একে অন্যের সাথে কুশলাদি বিনিময় করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। করোনার প্রাদুর্ভাব নতুন করে কিছুটা বেড়ে যাওয়ার কারণে প্রতিবছরের ন্যায়  খোলা মাঠে ঈদের নামাজের অনুমতি না পেলেও কিছু সংখ্যক মসজিদের ভেতরে স্বাস্থ্যবিধির কড়া-কড়ির মধ্য দিয়ে নামাজের অনুমতি মিলে এবং মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। রাজধানী  মাদ্রিদে বাংলাদেশি অধ্যুষিত এলাকা লাভাপিয়েস সংগলগ্ন বায়তুল মুকাররম জামে মসজিদে সকাল ৭টা ৪৫ মিনিট থেকে ১০টা ৪৫মিনিট পর্যন্ত ঈদের নামাজের মোট ৫টি জামাত অনুষ্ঠিত হয়।নামাজের জামাতগুলোতে পাঁচ শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। পর্যটন নগরী বার্সেলোনা পর্যটন নগরী বার্সেলোনায় বাংলাদেশিদের পরিচালিত লতিফিয়া ফুলতলী জামে মসজিদ,দারুল আমাল জামে মসজিদ ও ইসলামিক সেন্টার জামে মসজিদে পর পর কয়েকটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে।প্রতিটি জামাতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেছেন।বর্তমান সময়ে করোনা সংক্রমণের মাত্রা দেশটির কাতালোনিয়া প্রদেশে বৃদ্ধি পাওয়ায় ঈদের নামাজ পড়া নিয়ে প্রশ্ন দেখা দিলেও স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় করেছেন। পুরোপুরি উৎসবপূর্ণ পরিবেশে না হলেও তারা নিজেদের মধ্যেই ঈদ আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন। এছাড়া স্পেনের টেনেরিফে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশিরাও ঈদের নামাজ পড়ে ও একে অপরের সাথে ঈদের কুশলাদি বিনিময় করে ঈদ উদযাপন  করেছেন। সেখানেও ছিল স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা। মরোক্ক, পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশের অভিবাসীরা নামাজ আদায় করেন। প্রসঙ্গত,  স্পেনে করোনা মহামারির কারণে ঈদুল ফিতরের নামাজ আদায় করার অনুমতি ছিল না। করোনার প্রাদুর্ভাব থেকে উন্নতির দিকে যাওয়া দেশটিতে আবারো করোনার ’দ্বিতীয় ধাপ’-এর আশঙ্কা করা হচ্ছে। তাই ঈদুল আযহার নামাজ আদায়ে দেখা দিয়েছিল প্রশ্ন। শেষ পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দেশটিতে অবস্থিত মুসলমানদের মসজিদে ঈদের নামাজ আদায় করার অনুমতি পাওয়া যায়। তবে দেশটিতে প্রকাশ্যে পশু কোরবাণি দেয়ার নিয়ম না থাকায় স্থানীয় গ্রোসারি দোকান থেকে মাংস কিনে নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।