করোনা আক্রান্ত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় স্পেনের বার্সেলোনার শাহ জালাল জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে দোয়া ও ইফতার মাহফিল।
১৪ই এপ্রিল, দ্বিতীয় রমজান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাতালোনিয়া, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ, সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ও আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ স্পেনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান।
শাহজালাল জামে মসজিদের খতিব মাওলানা ইসমাঈল হোসেন এবং হাফেজ মাওলানা আফজাল হোসেন ইফতার পরবর্তী দোয়া মাহফিল পরিচালনা করেন। এ সময় অন্যান্য মুসল্লী ছাড়াও উপস্থিত ছিলেন কাতালোনিয়া জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক আজমান আলী, প্রচার সম্পাদক লায়েবুর রাহমান, যুবদলের সাধারণ সম্পাদক ইফতেকার হোসেন কাসেম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আক্কাস আলী, যুবদলের সহ সভাপতি আব্দুল বাতিন বাসিত, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সিনিয়র সহ সভাপতি রেদওয়ান হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ছায়িদ রাসেল, সহ সাংগঠনিক সম্পাদক মিলাদ আহমদ, সুমন আহমদ, শিমুল চৌধুরী, ইকরাম হোসেন, আলতাব হোসেন প্রমুখ।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দোয়া মাহফিলে করোনায় আক্রান্ত বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সকল নেতাকর্মীর সুস্থতা কামনা এবং সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রোহের মাগফেরাত কামনা করেও মোনাজাত পরিচালনা করা হয়।
রমজানের ফজিলত সম্পর্কিত হাদিস【১]
https://www.youtube.com/watch?v=08HQEE7hr3k-
গ্রিসের উপকূলে বাংলাদেশিসহ পাঁচ শতাধিক আশ্রয়প্রার্থী উদ্ধার
-
ইতালিতে ৫৪ লাখ বিদেশি নাগরিক, বাংলাদেশিদের সংখ্যা বেড়েছে
-
ফ্রান্সে মেয়র ডেভিড মার্টির সাথে শাহাবুদ্দিন শুভ’র সৌজন্য সাক্ষাৎ : ঐতিহ্যবাহী রিক্সা উপহার
-
বাংলাদেশি অভিবাসীদের পক্ষে ইইউ আদালতের রায়, ক্ষুব্ধ ইতালির প্রধানমন্ত্রী
-
৪৯ আরোহীর রুশ বিমান আগুনে পুড়ে ধ্বংস, শনাক্ত ধ্বংসাবশেষ
আরও পড়ুন: