কোভিডের মধ্যে ছোট পরিসরে কেক কর্তনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে স্পেনের কাতালোনীয়া যুবলীগ।
১১ নভেম্বর বুধবার সন্ধ্যায় বার্সেলোনার একটি রেস্টুরেন্টে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা ও প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কাতালোনীয়া আওয়ামী যুবলীগ আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাতালোনীয়া যুবলীগের সভাপতি কাজী আমির হোসেন আমু ।অনুষ্ঠান পরিচালনা করেন কাতালোনীয়া যুবলীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান বিজয় ।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতালোনীয়া আওয়ামীলীগের লুৎফুর রহমান সুমন,যুবলীগের সহ-সভাপতি বাবুল আহাম্মদ ,সহ-সভাপতি মহিউদ্দিন কিশোর, সাংগঠনিক সম্পাদক মো.ছালাহ উদ্দিন ,সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল হাছান,গাউজ উদ্দিন,কাজী শফিকুর রহমান,আশরাফুল ইসলাম মাসুদ,জাহিদুল ইসলাম দিপু,মো.ফারহান উদ্দিন সহ কাতালোনীয়া আওয়ামী লীগ ও যুবলীগের অন্যান্য নেতাকর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফজলুল হক মনি সহ সকল সকল শহীদানদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ বাস্তবায়নে যুবকের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রবাসে মুক্তিযোদ্ধের আদর্শের রাজনীতি করে যাওয়ার কথা বলেন।
[youtube]zrZszlxbrLM[/youtube]
-
৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব
-
এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার
-
আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি
-
ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান
-
দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার
আরও পড়ুন: