ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

সৌদির জুবাইলে রয়েল কমিশনের প্রধান নির্বাহীর সাথে রাষ্ট্রদূতের বৈঠক

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২০, ১০:০৮ পিএম

সৌদির জুবাইলে রয়েল কমিশনের প্রধান নির্বাহীর সাথে রাষ্ট্রদূতের বৈঠক
সৌদি আরবের রয়েল কমিশন জুবাইলের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা আল মাহদী এর সাথে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম  ১৫ অক্টোবর বৃহস্পতিবার জুবাইল রয়েল কমিশনে বৈঠক করেন। এ সময় রয়েল কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের উপ-মিশন প্রধান এস এম আনিসুল হক, ইকোনমিক মিনিস্টার ড আবুল হাসান, ইকোনমিক কাউন্সেলর মুর্তুজা জুলকার নাঈন নোমান ও প্রথম সচিব মোহাম্মদ ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন। রয়েল কমিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাষ্ট্রদূতকে তাঁর কার্যালয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। তিনি সৌদি আরবে বিভিন্ন সেক্টরে বাংলাদেশি অভিবাসি শ্রমিকদের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে উল্লেখ করেন। রাষ্ট্রদূত ড মোহাম্মদ জাবেদ পাটোয়ারী রয়েল কমিশনের আধুনিক পরিকল্পনা ও বিনিয়োগ বিষয়ে লব্ধ অভিজ্ঞতা ও জ্ঞান বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান যেমন BIDA, BEPZA ও BEZA এর সাথে বিনিময় করার আহবান জানালে প্রধান নির্বাহী তাতে সম্মতি প্রদান দেন। এসময় দুদেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের মধ্যে যোগাযোগ ও পরিদর্শন বৃদ্ধির বিষয়েও রাষ্ট্রদূত রয়েল কমিশনের প্রধান নির্বাহীকে অনুরোধ করেন। রাষ্ট্রদূত সৌদি ব্যাবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের অনুরোধ জানান। রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বাংলাদেশের দক্ষ ও প্রশিক্ষিত মানবসম্পদ তৈরি করার লক্ষ্যে রয়েল কমিশনের সহায়তা কামনা করেন। তিনি রয়েল কমিশনের আওতায় থাকা টেকনিক্যাল ইন্সটিউটিউটে বাংলাদেশি ছাত্রদের প্রশিক্ষনের জন্য বৃত্তির অনুরোধ জানান। এসময় তিনি সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে ভোকেশনাল ট্রেনিং ও টেকনিক্যাল স্কিল সার্টিফিকেশন এর জন্য সহযোগিতার অনুরোধ জানান। সৌদি আরবের ভিশন ২০৩০ বাস্তবায়নে বাংলাদেশের দক্ষ মানবসম্পদ ভুমিকা রাখতে পারবে বলে রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন। বৈঠক শেষে রাষ্ট্রদূত ড মোহাম্মদ জাবেদ পাটোয়ারী রয়েল কমিশনের প্রদর্শন কক্ষ ঘুরে দেখেন। রয়েল কমিশনের কর্মকর্তাবৃন্দ এর ইতিহাস ও উন্নয়নের বিভিন্ন বিষয় তুলে ধরেন। সৌদি আরবের তেল উৎপাদন ও বিপণনের জন্য দীর্ঘদিন থেকে জুবাইল রয়েল কমিশন গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। এছাড়া জুবাইলে আন্তর্জাতিক বিভিন্ন কোম্পানির ব্যাবসা ও বিনিয়োগ রয়েছে। এরপর রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী রয়েল কমিশনের আওতাধীন জুবাইল টেকনিক্যাল ইন্সটিটিউট পরিদর্শন করেন। রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, এ ইন্সটিটিউটের আধুনিকায়ন ও অভিজ্ঞতা বিনিময় বাংলাদেশের প্রতিষ্ঠান সমূহের উন্নয়নেও ভুমিকা রাখবে।

[youtube]suABaPy9x54[/youtube]