ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
সর্বশেষ
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

সেরা বিশ্বকাপ একাদশ--বাংলাদেশের কেউ নেই

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৯, ০৪:৪৩ পিএম

সেরা বিশ্বকাপ একাদশ--বাংলাদেশের কেউ নেই
আগামী ৩০ মে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের দ্বাদশ আসরের। সে হিসেবে বাকি আছে আর মাত্র ৩৪ দিন। ইতোমধ্যেই চারদিকে শুরু হয়েছে ক্রিকেট উন্মাদনা। ক্রিকেটবিষয়ক নিউজ পোর্টালগুলোও বিশ্বকাপ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করা শুরু করেছে। গতকাল সর্বকালের সেরা বিশ্বকাপ একাদশ প্রকাশ করেছে জনপ্রিয় সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো। এতে জায়গা পাননি কোনো টাইগার ক্রিকেটার। এ ছাড়া নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের কোনো ক্রিকেটারের নামও এই একাদশে নেই। উপমহাদেশের ৫ ক্রিকেটার আছেন এই একাদশে। এর মধ্যে ভারতীয় ক্রিকেটার আছেন একজন। আর পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকে জায়গা পেয়েছেন দুজন করে ক্রিকেটার। সর্বকালের শ্রেষ্ঠ বিশ্বকাপ একাদশে জায়গা পাওয়া দুই পাকিস্তানি ক্রিকেটারের একজন হলেন কিংবদন্তি অলরাউন্ডার ইমরান খান। তার অসাধারণ নেতৃত্বেই ১৯৯২ সালে বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। অধিনায়ক হিসেবে ক্রিকইনফো প্রকাশিত সর্বকালের সেরা বিশ্বকাপ একাদশে জায়গা পেয়েছেন ইমরান। একাদশে থাকা অন্য পাকিস্তানি ক্রিকেটার হলেন ওয়াসিম আকরাম। ক্যারিয়ারে ৩৮টি বিশ্বকাপ ম্যাচ খেলেছেন ওয়াসিম, পেয়েছেন ৫৫ উইকেট। তাই এই পেসারের একাদশে থাকাতে অবাক হওয়ার কিছু নেই। এই একাদশে থাকা একমাত্র ভারতীয় ক্রিকেটার হলে শচিন টেন্ডুলকার। বিশ্বকাপে ৪৫ ম্যাচে ৬ সেঞ্চুরিতে ২২৭৮ রান করেছেন তিনি। শচিনকে এই একাদশে রাখা হয়েছে ওপেনার হিসেবে। ওপেনিংয়ে শচিনের সঙ্গী হিসেবে আছেন মারকুটে অজি উইকেটরক্ষক-ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট। ওয়াসিম আকরামের সঙ্গে পেস অ্যাটাক সামলানোর দায়িত্বে রয়েছেন অজি পেসার গ্লেন ম্যাকগ্রা। স্পিনার আছেন দুজন শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন ও অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন। ইমরান খান ছাড়াও এই স্কোয়াডে রয়েছেন আরেকজন অলরাউন্ডার। তিনি হলেন সাবেক প্রোটিয়া ক্রিকেটার ল্যান্স ক্লুজনার। সর্বকালের সেরা বিশ্বকাপ একাদশ : ইমরান খান (অধিনায়ক), অ্যাডাম গিলক্রিস্ট (উইকেটরক্ষক), শচিন টেন্ডুলকার, রিকি পন্টিং, ভিভ রিচার্ডস, কুমার সাঙ্গাকারা, ল্যান্স ক্লুজনার, ওয়াসিম আকরাম, শেন ওয়ার্ন, মুত্তিয়া মুরালিধরন ও গ্লেন ম্যাকগ্রা।