পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ ও সমগ্র মুসলিম উম্মাহ কে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্রলীগের সাবেক সভাপতি, ডাকসুর সাবেক ভিপি, জাতীয় সংসদ সদস্য ও জাতীয় নেতা সুলতান মুহাম্মদ মনসুর আহমদ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বিশ্বে এই মহামারী অবস্থায়, সমগ্র মুসলিম উম্মাহর জন্য ত্যাগের মহিমায় মহিমান্বিত হওয়ার বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আযহা। তাই বন্যা দুর্গত এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আমরা সকলেই কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পশু কোরবানী নয় বরং দুর্নীতি, তোষামোদী, অব্যবস্থাপনায় নিমজ্জিত মনের পশুকেও কোরবানী করি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশিত স্বাস্থ্য বিধি মেনে, শারীরিক দুরত্ব বজায় রেখে নিজেকে নিরাপদ রাখি।পাশাপাশি করোনায় ক্ষতিগ্রস্ত ও বন্যায় আক্রান্ত মানুষের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
তাই আসুন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত ৩১ দফা নির্দেশনা মেনে চলি এবং জাতীয় স্বার্থে জাতীয় ঐক্য গঠনের মাধ্যমে দেশের অর্থনৈতিক ও সামগ্রিক উন্নয়নে দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজ নিজ দায়িত্ব পালন করি। পরিশেষে দেশ ও সমগ্র বিশ্বে অবস্থান রত সকল ভাই বোনের সুস্বাস্থ্য,সুন্দর জীবন ও দীর্ঘায়ু কামনা করছি।
জয় বাংলা,জয় বঙ্গবন্ধু।
-
যুদ্ধ থামাতে মধ্যস্থতায় তিন দেশ, আলোচনা কতটা ফলপ্রসূ?
-
সামনে কঠিন সময় আসছে, তেল ও নিত্যপণ্যের দাম বাড়বে: মির্জা ফখরুল
-
ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা-পৌরসভা নির্বাচন কবে?
-
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো
-
৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব