ঢাকা ৯ চৈত্র ১৪৩২, সোমবার, ২৩ মার্চ ২০২৬
ঢাকা ৯ চৈত্র ১৪৩২, সোমবার, ২৩ মার্চ ২০২৬
সর্বশেষ
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

সিলেট সীমান্তে বিজিবির গুলিতে মারা পড়লেন বাংলাদেশি যুবক

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, ১১:৫৭ পিএম

সিলেট সীমান্তে বিজিবির গুলিতে মারা পড়লেন বাংলাদেশি যুবক

সিলেটের জৈন্তাপুর সীমান্তে চোরাকারবারিদের হামলা প্রতিহত করতে গুলি চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় আলমাস মিয়া (৩০) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

বুধবার বেলা ১১টার দিকে চারিকাটা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আলমাস উদ্দিন জৈন্তাপুরের চারিকাটা ইউনিয়নের সরুখেল পূর্ব গ্রামের শরিফ উদ্দিনের ছেলে। হামলার ঘটনায় বিজিবির এক সদস্য আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছে বিজিবি।

১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল ১০টার দিকে জকিগঞ্জ ১৯ বিজিবির অধীন সুরাইঘাট বিওপির একটি টহল দল ভিত্তিখাল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় টহলদল একটি অবৈধ পণ্যবাহী পিকআপ আটক করে।

তখন অজ্ঞাতনামা একদল সশস্ত্র চোরাকারবারি দেশীয় ধারালো অস্ত্র, দা, বল্লম ও লাঠিসোঁটা নিয়ে টহল দলের ওপর হামলা চালায় এবং আটক মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। হামলা থেকে সরকারি সম্পদ (অস্ত্র ও গোলাবারুদ) এবং টহল সদস্যদের জানমাল রক্ষায় বিজিবি সদস্যরা ৪–৫ রাউন্ড ফাঁকা গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হামলায় একজন বিজিবি সদস্য গুরুতর আহত হয়ে মুমূর্ষু অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।

তবে আলমাস উদ্দিনের মৃত্যুর বিষয়ে বিজিবির বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ করা হয়নি। এ বিষয়ে জানতে ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বিকাল ৫টার দিকে বাংলা ট্রিবিউনকে বলেন, “ময়নাতদন্তের জন্য মৃত ব্যক্তির লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গুলিতেই তাঁর মৃত্যু হয়েছে। কার গুলিতে মারা গেছেন, তা তদন্তে ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত হওয়া যাবে।”