ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার

সিলেট বিভাগে একদিনে করোনা মৃত্যু ১৪: মোট প্রাণহানি ৬৩১

প্রকাশিত: ২৬ জুলাই ২০২১, ০৫:০৯ পিএম

সিলেট বিভাগে একদিনে করোনা মৃত্যু ১৪: মোট প্রাণহানি ৬৩১
সিলেটে ফের দ্রুত গতিতে বাড়ছে মহামারি করোনার সংক্রমণ। শনাক্তের হার ও মৃত্যু উভয়ই বাড়ছে পাল্লা দিয়ে। অতীতের সব রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৪ জন। আর শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৪২ শতাংশে। সোমবার (২৬ জুলাই) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানিয়েছেন। প্রতিবেদন অনুযায়ী, সিলেট বিভাগে মারা যাওয়া ১৪ জনের মধ্যে ১০ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকি ৪ জনের ৩ জন সুনামগঞ্জের ও একজন হবিগঞ্জের বাসিন্দা। এর আগে, সিলেটে একদিনে সর্বোচ্চ প্রাণহানির সংখ্যা ছিলো ১২ জন। এ নিয়ে করোনায় বিভাগে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৬৩১ জন। যার ৫০১ জনই সিলেটের। আর সুনামগঞ্জে ৪৭ জন, হবিগঞ্জে ২৯ জন ও মৌলভীবাজারে ৫৩ জন। এছাড়াও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সোমবার সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৬৪ জনের। যার ২০৮ জন সিলেট জেলার। এছাড়াও সুনামগঞ্জের ১০৭ জন, হবিগঞ্জের ১৪৬ জন, মৌলভীবাজারের ৬২ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে নমুনা পরীক্ষা করা হয়েছিল ১৩৪৩ টি। সে হিসেবে শনাক্তের হার ৪২ শতাংশ। এ নিয়ে সিলেট বিভাগের চার জেলায় মিলে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ২ শত ১০ জন। যার অর্ধেকের বেশিই সিলেট জেলার। জেলায় মোট আক্রান্ত ২০ হাজার ১ শত ৫৮ জন। এছাড়া সুনামগঞ্জে ৪ হাজার ৮৬ জন, হবিগঞ্জে ৪ হাজার ২ শত ২৭ জন, মৌলভীবাজারে ৪ হাজার ৭ শত ৭৬ জন এবং সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মোট ২৯ শত ৬৩ জনের করোনা শনাক্ত হয়। এ সময় করোনা সিলেট জেলায় করোনা জয় করেছেন ৪২৪ জন। আর করোনা আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১০৭ জন।