ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র ইতিহাস গড়লেন লুৎফুর, চতুর্থবার টাওয়ার হ্যামলেটসের মেয়র হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প? ধর্মীয় ব্যাখ্যার নামে উগ্রবাদ প্রচার, বাড়ছে উদ্বেগ: জঙ্গিদের অস্তিত্বও স্বীকার করল সরকার

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যের সম্পত্তি জব্দ

প্রকাশিত: ১২ জুন ২০২৫, ১২:৪৬ পিএম

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যের সম্পত্তি জব্দ

যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ) বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে থাকা সম্পত্তি জব্দ করেছে। আল জাজিরার তদন্তকারী ইউনিটকে (আই-ইউনিট) এ তথ্য জানিয়েছে সংস্থাটি। স্থানীয় সময় বুধবার ‘শেখ হাসিনার নিন্দিত সহযোগীর সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্যের অপরাধ সংস্থা’– শিরোনামে আল জাজিরা এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদন বলছে, বাংলাদেশ কর্তৃপক্ষের আইনি অনুরোধের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে দেশটিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রধান ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক মিত্র সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন সম্পদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। বাংলাদেশ কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে তদন্ত করছে।

আই-ইউনিটকে দেওয়া এক বিবৃতিতে এনসিএ-এর একজন মুখপাত্র জব্দ আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা নিশ্চিত করতে পারি এনসিএ চলমান সিভিল তদন্তের অংশ হিসেবে বেশ কয়েকটি সম্পত্তির বিরুদ্ধে জব্দ আদেশ পেয়েছে।

সম্পত্তি জব্দ করার অর্থ হলো কার্যত সাইফুজ্জামান চৌধুরীর সম্পত্তি বিক্রি করা যাবে না।

আল জাজিরা লিখেছে, এমন এক সময়ে ‘ব্রিটেনের এফবিআই’ হিসেবে পরিচিত পুলিশি সংস্থাটি এই পদক্ষেপ নিয়েছে, যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস লন্ডন সফরে রয়েছেন। এর আগে গত বছর আল জাজিরা এক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে সাইফুজ্জামান চৌধুরীকে নিয়ে। ওই প্রতিবেদনে বলা হয়, ৫৬ বছর বয়সী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে ৩৫০টিরও বেশি সম্পত্তির মালিক।

কী পরিমাণ সম্পত্তি জব্দ হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে লন্ডনের সেন্ট জনস উডে সাইফুজ্জামান চৌধুরীর বিলাসবহুল বাড়িটিও জব্দের অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ১৪.৮ মিলিয়ন ডলারের কেনা এই বাড়িটি আল জাজিরার আই-ইউনিটের গোপন অনুসসন্ধানে দেখানো হয়েছিল।

সরকারি মন্ত্রী থাকাকালীন সাইফুজ্জামানের সঙ্গে আল জাজিরার সাংবাদিকেরা এ বাড়িতেই দেখা করেছিলেন। সাক্ষাৎকালে তিনি তাঁর বিশ্বব্যাপী সম্পত্তির পোর্টফোলিও সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সাথে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের বর্ণনা দেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে চলে যান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর বিরুদ্ধে দেশে হত্যা ও দুর্নীতিসহ নানা অভিযোগের তদন্ত চলছে। শেখ হাসিনার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত সাইফুজ্জামান চৌধুরী।