সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, এমপি। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
এক শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন,সিলেটের অধিবাসী সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী ছিলেন একজন ন্যায়পরায়ণ ব্যক্তি। ড. মোমেন উল্লেখ করেন, পারিবারিকভাবে মাহমুদুল আমিন চৌধুরী তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন ।
উল্লেখ্য, বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমীন চৌধুরী ২২ ডিসেম্বর রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোমবার হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গনে মাহমুদুল আমীন চৌধুরীর জানাজার নামাজ সম্পন্ন হয়।
মাহমুদুল আমীন চৌধুরীর গ্রামের বাড়ি গোলাপগঞ্জ উপজেলায়। তাঁর বাবার নাম আব্দুল গফুর চৌধুরী। জন্ম ১৯৩৭ সালের ১৮ জুন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
প্রেস বিজ্ঞপ্তি
-
যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা
-
সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব
-
বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড
-
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২
-
সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে?
আরও পড়ুন: