আন্তর্জাতিক অভিবাসী দিবসে ঢাকা ডেমরার বাসীন্দা ইতালী প্রবাসী মেহেনাস তাব্বাসুম শেলিকে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী অভিবাসী কর্মীর পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়েছে। ২১ ডিসেম্বর মঙ্গলবার বাংলাদেশ দূতাবাস ইতালীর পক্ষ থেকে এ পুরস্কার প্রদান করা হয়।
দূতাবাস কার্যালয়ের কনফারেন্স হলরুমে সম্মাননা প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রদূত মোঃ শামীম আহসানের হাত থেকে মেহেনাস তাব্বাসুম শেলি এ পুরস্কার গ্রহণ করেন।
ইতালী থেকে বাংলাদেশে ২০২১ সালে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়। মেহেনাস তাব্বাসুম শেলি ৫২বাংলা ইতালী প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করছেন।
ইতালী প্রবাসী মেহেনাস তাব্বাসুম শেলি জানান, গত ১০ বছরে ধরে আমার স্বামীকে ব্যবসা প্রতিষ্ঠানে সহায়তা করে যাচ্ছি এবং সেই সাথে ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করছি।
দেশের চাকা সচল রাখতে আমরা আমাদের আয় থেকে পরিবারের জন্য বৈধ পথে প্রতি মাসে টাকা প্রেরণ করে থাকি। দূতাবাস থেকে দ্বিতীয়বার রেমিট্যান্স পুরস্কার পেয়েছি, এ ধরনের সম্মাননা আমাকে আরও উৎসাহ দিয়েছে বৈধ পথে বাংলাদেশে টাকা পাঠানোর। আমাকে বিশেষ সম্মাননা করার জন্য বাংলাদেশ দূতাবাস ইতালির মান্যবর রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান সহ দূতাবাসের সকল কর্মকর্তাদের অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
-
মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু
-
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি
-
দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান
-
ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন
-
ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও
আরও পড়ুন: