ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
সর্বশেষ
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

সংযুক্ত আরব আমিরাতে ১২ টি দেশের নাগরিকদের ভিসা দেওয়ার ওপর নিষেধাজ্ঞা

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২০, ০৫:২৮ এএম

সংযুক্ত আরব আমিরাতে ১২ টি দেশের নাগরিকদের ভিসা দেওয়ার ওপর নিষেধাজ্ঞা
উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ ১২টি দেশের ভ্রমণকারীদের নতুন করে ভিসা ইস্যুকরণ স্থগিত করেছে। এর ফলে ১২টি দেশ থেকে নতুন করে এখন কোনো ভ্রমণকারী সংযুক্ত আরব আমিরাতে যেতে পারবেন না। তবে এই নিষেধাজ্ঞা সাময়িক সময়ের জন্য। সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সরকার কর্তৃক পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এদিকে, এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাহিদ হাফিজ জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতে কোভিড-১৯ এর ২য় ঢেউ শুরু হওয়ায় কর্তৃপক্ষ এমন পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, আমরা জানতে পেরেছি যে, নতুন করে ভিসার অনুমোদন সাময়িক সময়ের জন্য স্থগিত করেছে আরব আমিরাত। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত ১২ টি দেশের ওপর এই স্থগিতাদেশ কার্যকর থাকবে। তবে ইতোমধ্যেই যারা আমিরাতে ভ্রমণের জন্য ভিসার অনুমোদন পেয়েছেন তাদের ক্ষেত্রে নতুন এই নিয়ম কার্যকর হবে না। ব্যবসা, পর্যটন, শিক্ষাসহ নানা ধরনের ভিসা ক্যাটাগরি রয়েছে আমিরাতের। কোন কোন ক্যাটাগরির ভিসা এই নিষেধাজ্ঞার কারণে প্রভাবিত হবে সে সম্পর্কে তাৎক্ষনিকভাবে কিছু জানা সম্ভব হয়নি। পাকিস্তান ছাড়া আমিরাতের ভিসা নিষেধাজ্ঞায় থাকা অন্যান্য দেশগুলো হচ্ছে তুরস্ক, ইরান, ইয়েমেন, সিরিয়া, ইরাক, সোমালিয়া, লিবিয়া, কেনিয়া এবং আফগানিস্তান। বাকি দু’টি দেশের নাম জানা যায়নি। এর আগে গত জুনে যখন পাকিস্তানে করোনা সংক্রমণ বাড়তে দেখা যায় সে সময় আমিরাতের এমিরেটস এয়ারলাইন্স পাকিস্তানের সঙ্গে বিমান চলাচল জুলাইর ৩ তারিখ পর্যন্ত বন্ধ রেখেছিল। এমিরেটসের বিমানে চড়ে হংকংয়ে যাওয়া ৩০ পাক নাগরিকের দেহে করোনা পজিটিভ ধরা পড়ার পরেই আমিরাত কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নেয়।