যুক্তরাষ্ট্রের লস অ্যান্জেলেসে তিনজন বাংলাদেশি সিটি কাউন্সিল মেম্বার নির্বাচিত হয়েছেন।নির্বাচিতরা হলেন শহরের বিশিষ্ট ব্যাবসায়ী মোহাম্মদ শহীদ, প্রেসক্লাব সভাপতি কাজী মশহুরুল হুদা ও সাধারণ সম্পাদক লস্কর আল মামুন। লস্কর আল মামুন দৈনিক সমকাল ও এটিএন বাংলা লস অ্যান্জেলেস প্রতিনিধি।
রোববার যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার লস অ্যান্জেলেসে সিটি নেইবারহুড কাউন্সিল নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়। এতে মার্কিন নাগরিকদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও ভোট দেন। নির্বাচনে বিদেশিদের সাথে প্রতিদ্বন্দ্বীতা করেন চার বাংলাদেশি বংশোদ্ভুত মার্কিন নাগরিক। এদের মধ্যে তিন জন নির্বাচিত হন। নির্বাচিতরা সকলেই বাংলদেশে জন্মগ্রহণ করলেও বর্তমানে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে দীর্ঘদিন সেখানে বাস করছেন। তারা লস অ্যান্জেলেস সিটির নিজ বসবাসের এলাকা থেকে প্রার্থী ছিলেন।
-
৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব
-
এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার
-
আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি
-
ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান
-
দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার
আরও পড়ুন: