ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
সর্বশেষ
৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ

লন্ডনে শফিউল আলম চৌধুরী নাদেল সমর্থক গোষ্ঠীর আত্নপ্রকাশ

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২০, ০৩:১৭ এএম

লন্ডনে শফিউল আলম চৌধুরী নাদেল সমর্থক গোষ্ঠীর আত্নপ্রকাশ
নব নিযুক্ত বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  শফিউল আলম চৌধুরী নাদেল সমর্থক গোষ্ঠী নামে একটি সংগঠন এর আত্মপ্রকাশ উপলক্ষে লন্ডনে এক সভা ও ডিনারের আয়োজন করা হয়েছে। ২০ জানুয়ারী সোমবার পূর্ব লন্ডনে একটি অভিজাত রেস্টুরেন্টে যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা, বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের  নেতা কর্মী ও শফিউল আলম চৌধুরী নাদেল এর  বন্ধু, স্বজন ও শুভাকাঙ্খীরা  উপস্থিত ছিলেন। জনাকীর্ণ সভায় আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এর  আগামী দিনগুলোতে তার পাশে থাকার প্রত্যয়ে একত্র হয়েছেন বলে   আলোচনায়  বক্তাগণ অভিমত ব্যক্ত করেছেন। সাবেক ছাত্রনেতা দুলন আহমেদ এর পবিত্র কুরআন থেকে তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের লন্ডন মহানগর শাখার যুগ্ম সম্পাদক, সৈয়দ সাদেক। আলোচনা সভাটি সঞ্চালনায় ছিলেন, লন্ডন মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী রিপন। বক্তব্য রাখেন-সৈয়দ তাহমিমুল হক তাহমিম,সাদিক রহমান বকুল,ফখরুল আম্বিয়া, বদরুজ্জামান শামীম,চন্দন মিয়া,তারেক আহমেদ,ফয়ছল হোসেন সুমন,রোকন উদ্দিন,আবুল কাহের,মহসিন আহমেদ,অধ্যাপক মো. শাহজাহান,আবু মাহবুব,মুহিব খান, আনোয়ারুল কামাল দুলাল,আদিল ইসলাম, আহমেদ ইমরান সাফি প্রমুখ। বক্তারা  নব নিযুক্ত বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  শফিউল আলম চৌধুরী নাদেল এর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের আলোকপাত করতে গিয়ে বলেন- বঙ্গবন্ধুর আদর্শে গড়া একজন ত্যাগী নেতা হিসাবে রাজনীতির মাঠে আলো ছড়িয়েছেন শফিউল আলম চৌধুরী নাদেল। নাদেল যেমন পরিশ্রমি সংগঠক তেমনি তার রয়েছে সাংগঠনিক দুরদর্শি প্রজ্ঞা এবং অভিজ্ঞতা। রাজনীতিতে সৎ এবং তৃণমূলবান্ধব নেতা হিসাবে শফিউল আলম চৌধুরী নাদেল বেশী পরিচিত। দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনা তার প্রজ্ঞা ও দূরদর্শিতায় যোগ্যতম সংগঠনবান্ধব নেতাকে দলের  সাংগঠনিক সম্পাদক এর দায়িত্ব দিয়েছেন। আমাদের বিশ্বাস নাদেল তার যোগ্যতা ও লিডারশীপ নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগকে আরও সংগঠিত এবং তৃণমূল কর্মী বান্ধব হিসাবে গড়ে তুলবেন। লাখবরা থেকে আগত সাবেক ছাত্রনেতা সৈয়দ তাহমিমুল হক  বক্তব্যে নিকট আগামীতে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন বা মুজিববর্ষে জাতির জনকের রাজনৈতিক আদর্শকে সকলের মাঝে স্ফোরণ করার জন্য সাংগঠনিকভাবে যার যার অবস্থান থেকে কাজ করার প্রতি জোর দাবি জানান। সভাপতির বক্তব্যে সৈয়দ সাদেক বলেন, আগামীতে সকলের সহযোগিতায় শফিউল আলম চৌধুরী নাদেলের সাংগঠনিক ও সমাজবান্ধব সকল কাজে সকলের ঐক্যব্ধভাবে সহযোগিতা এবং ঐক্য বজায় রাখতে হবে। জাতির জনকের সোনার বাংলা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কাজে সহযোগিতা করা আমাদের সকলের দায়িত্ব। সভায় আগামীতে শফিউল আলম চৌধুরী নাদেল সমর্থক গোষ্ঠীর ব্যানারে  যুক্তরাজ্যে নাদেল কে  বড় পরিসরে গণসংম্বর্ধণা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রসঙ্গত শফিউল আলম চৌধুরী  নাদেলের রাজনৈতিক জীবনের সূচনা হয়েছিল ১৯৮৬ সালে সিলেট শহর স্কুল (বর্তমান সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়) ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালনের মধ্য দিয়ে। এরপর ১৯৮৭ সালে সিলেট এমসি কলেজ ছাত্রলীগের কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত হন এবং ১৯৮৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত সিলেট জেলা ছাত্রলীগের কার্যকরী কমিটির সদস্যের দায়িত্ব পালন করেন। ১৯৯৩ সালে সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং ১৯৯৭ সালে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। ২০০৪ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত সিলেট মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং ২০১২ইং সালে সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। রাজনীতির পাশাপাশি শফিউল আলম চৌধুরী  নাদেল বাংলাদেশের উল্লেখযোগ্য বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক পদে থেকে নানা উন্নয়রমূলক কাজ করে জনমানুষের কাছে প্রশংসীত। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিক্যাল কমিটির চেয়ারম্যান, সিলেট মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি‘র পরিচালক এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।