ঢাকা ৬ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২০ জুন ২০২৬
ঢাকা ৬ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২০ জুন ২০২৬
সর্বশেষ
সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ

লন্ডনে গৃহহীনদের নিয়ে ৫২বাংলা পালন করেছে ২য় প্রতিষ্ঠা বার্ষিকী

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২০, ০১:৩৪ এএম

লন্ডনে গৃহহীনদের নিয়ে ৫২বাংলা পালন করেছে ২য় প্রতিষ্ঠা বার্ষিকী
[youtube]DxgG-zjwr4s[/youtube] বাংলা সংযোগ দেশে দেশে শ্লোগাণে ,বাংলা আর বাঙ্গালির গৌরবগাঁথা বিশ্বময়  ছড়িয়ে দিতে ৫২বাংলা টিভি'র যাত্রা শুরু। লন্ডন থেকে প্রচারিত ৫২বাংলাটিভিডটকম  ও  ৫২বাংলা টিভি  আনুষ্ঠানিক যাত্রা ২০১৮ সালে, মধ্যপ্রাচ্যের দুবাই থেকে। ৫২বাংলা দেড় কোটি প্রবাসীর অবদান ও কণ্ঠস্বরকে ‘ উচ্চকণ্ঠে‘ ছড়িয়ে দিচ্ছে দেশে দেশে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশি ও  সম্ভাবনাময় বাংলাদেশের উন্নয়নের শ্লোগানকে বিশ্বময় ছড়িয়ে দিতে ৫২বাংলার প্রতিশ্রুতিশীল  সংবাদকর্মীরা পৃথিবীর নানা দেশ থেকে- গ্লোবালবৃত্তে কাজ করছেন ২৪ ঘন্টা, সাতদিন। সব মিলিয়ে গত দুবছরে ৫২বাংলা স্থান করে নিয়েছে কোটি কোটি বাংলা ভাষাভাষি মানুষের। অভিবাসী অভিযাত্রায় সারথি হয়েছে  বিশ্বময়। অভিবাসী অভিযাত্রায় ৩বছরে- শিরোনামে আট ফেব্রুয়ারী থেকে পুরো ফেব্রুয়ারী  ইউরোপ, আমেরিকা, কানাডা, এশিয়া ও  ওনেশিয়ার বিভিন্ন দেশে ৫২বাংলা আয়োজন করছে  নানা অনুষ্ঠানমালা। মূলত পজিটিভ বাংলাদেশ এবং মানবিক বার্তা ছড়িয়ে দেয়ার উদ্দেশ্য নিয়েই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে ৫২বাংলা। ৮ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যায়   লন্ডনের স্টাটফোর্ড শপিং সেন্টারের সামনে হোমলেসদের নিয়ে ৫২বাংলা পালন করেছে তাদের  ৩বছরে যাত্রারম্ভের ব্যতিক্রমি  অনুষ্ঠান। গৃহহীন মানুষদের রাতের খাবার এবং তাদের নিয়ে কেক কেটে ‘আনন্দঅনুভূতি’ ভাগাভাগি করেছেন ৫২বাংলা পরিবার। মানবিক বার্তাবহ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লন্ডন বাংলা প্রেসক্লাব এর সভাপতি ও সাপ্তাহিক পত্রিকা সম্পাদক মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী। তিনি  ৫২বাংলাকে অভিনন্দন জানিয়ে বলেন,  আমরা আমাদের উৎসব পালন করি আমাদের সঙ্গী-সাথী, পাড়া- প্রতিবেশি নিয়ে ;যাদের সহায় সম্বল সবই আছে। কিন্তু ৫২বাংলা  ব্যতিক্রমি চিন্তা নিয়েই গৃহহীন, ছিন্নমূল,অসহায়  মানুষদের পাশে দাড়িয়েছে। প্রচন্ড ঠান্ডায় কাতর মানুষদের মুখে হাসি ফুটিয়েছে। আমি মনে করি- এই উদ্যোগটি  থেকে অনেকেরই শিখার আছে  এবং এটি অনুকরণীয়। তিনি হীম ঠান্ডায়- লন্ডনের উইন্টার সময় বাইরে কাটানো গৃহহীনদের রাতের খাবার ও কেক বিতরণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন  বাংলাটিভির যুক্তরাজ্য ব্যুরোচিফ ও এনটিভির ইউরোপ এর  সিনিয়র রিপোর্টার চৌধুরী মুরাদ। চ্যানেল এস এর সিনিয়র সাংবাদিক ইব্রাহিম খলিল, ক্যামেরাপারসন ফয়সল মাহমুদ, সাংবাদিক ফজলুল হক প্রমুখ। প্রতিষ্ঠা বার্ষিকীর গতানুগতিক বৃত্তের বাইরে গিয়ে ৫২বাংলার ২য় বর্ষের এই আয়োজনের সমন্ধয়ে ছিলেন -৫২বাংলাটিভির সম্পাদক আনোয়ারুল ইসলাম অভি। যুক্তরাজ্যে পুরো অনুষ্ঠানটির সার্বিক দায়িত্বে ছিলেন- ৫২বাংলার লন্ডন ব্যুরো চিফ এম এ জামান। কমিউনিটি করেসপন্ডেন্ট সাদিক রহমান, প্রধান ক্যামেরাপারসন ও কমিউনিটি করেসপন্ডেন্ট শামসুর সুমেল, করেসপন্ডেন্ট  ফখরুল আম্বিয়া, স্পোর্টস করেসপন্ডেন্ট আব্দুল মুনিম ও প্রধান আলোকচিত্রী খালেদ হোসেন। ‘৫২বাংলা পরিবার‘ পুরো আয়োজনে সচেতনভাবে  গৃহহীন ও নিডি মানুষদের কে যথাযত  সম্মান ও  তাদের মর্যাদাকে মূল্যায়ণ করেই খাবার বিতরণ  এবং কিছুটা সময় তাদের জন্য আনন্দময় রাখার চেষ্টা করেছে। এসময় হীমঠান্ডায় তাদের কন্ঠে ছিল কৃতজ্ঞতাবোধ ও  ঝাপসা চোখে ভালোবাসার অমলিন চিহ্ন। ৫২বাংলা জন্মদিনে  জানিয়েছেন নিরন্তর শুভকামনা। ছবি: খালেদ হোসেন,প্রধান আলোকচিত্রী; ৫২বাংলা