ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
সর্বশেষ
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

লন্ডনে এম এ খান ফাউন্ডেশন ক্যারম টুর্নামেন্ট'২০ এর উদ্বোধন

প্রকাশিত: ১০ আগস্ট ২০২০, ০৮:০৪ পিএম

লন্ডনে এম এ খান ফাউন্ডেশন ক্যারম টুর্নামেন্ট'২০ এর উদ্বোধন
ব্রিটেনে চলমান   কোভিড-১৯ মহামারি কারণে ব্যাবসা বানিজ্য ও খেলাধুলা অনেকটা অচল অবস্থায়। লন্ডনসহ পৃথিবীর সবদেশেই লকডাউন  শিতিল হচ্ছে,  মানুষ আবার ধীরে ধীরে সাধারণ জীবন যাপনে ফিরছে। এসময়ে সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকে আবার শুরু করছে এম এ খান ফাউন্ডেশন ক্যারম টুর্নামেন্ট'২০। এ উপলক্ষে শনিবার ৮ আগস্ট সন্ধ্যায় পূর্ব লন্ডনে সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকে’র স্থায়ী কার্যালয়ে টুর্নামেন্টের শুভ উদ্ভোধন ও ড্র অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যবিধি   মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট কমিনিটি নেতা মো. সেলিম উদ্দিন চাকলাদার। সাউন্ডটেক ক্যারাম ক্লাবের সাধারণ সম্পাদক ও এম এ খান ফাউন্ডেশন ইউকে’র চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুর রহমান সুজার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক ইউরোবাংলার সাবেক সম্পাদক, তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের চেয়ারম্যান ও লন্ডন বাংলা ডট কমের ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল। বিশেষ অতিথি  ছিলেন ইউকে ক্যারাম ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট সোনাহর আলী রিংকু ও কমিউনিটি নেতা কবির আহমদ। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল বলেন, কবিড-১৯ মহামারি করোনা ভাইরাসের কারণে মানুষ দীর্ঘদিন গৃহবন্দী ছিল। লকডাউন  শিতিলতার পর বৃটেনের মানুষ আবার ধীরে ধীরে সাধারণ জীবন যাপনে ফিরে যাচ্ছে। সাউন্ডটেক ক্যারাম ক্লাবের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি আরো বলেন, এই ক্লাব অতীতের সকল টুর্নামেন্ট সুন্দর ও সফল ভাবে সম্পন্ন করেছে। তিনি আয়োজকদের ভুয়সী প্রশংসা করে বলেন, ব্রিটেনে সর্ব প্রথম সাউন্ডটেক ক্যারাম ক্লাব ১৯৯৭ সালে ক্যারাম খেলার আয়োজন করে এক গৌরব উজ্জ্বল ইতিহাস সৃষ্টি করেছে। আয়োজকদের পক্ষ থেকে আব্দুর রহমান সুজা বলেন, লন্ডনের সেরা খেলওয়ারদের মধ্যে ৩২টি টিম এই টুর্নামেন্টে অংশ গ্রহণ করবে এবং ৯ আগস্ট থেকে পুরো তিন সপ্তাহ খেলা চলবে। কোভিড ১৯ এর কারণে সরকারের স্বাস্থ্যবিধি  মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে দর্শক বিহীন এই টুর্নামেন্ট শুধু খেলোয়াড় ও সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকে সদস্যরা অংশ গ্রহণ করতে পারবেন। খেলার সময়সূচী প্রত্যেকদিন ব্যক্তিগত ভাবে, গ্রুপে ও মিডিয়ার মাধ্যমে জানান হবে।  (বিজ্ঞপ্তি)।