খুলনার রূপসায় গুলিতে সোহেল হাওলাদার নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ৯টার দিকে নৈহাটি ইউনিয়নের রামনগর এলাকায় মানিক সরদারের মাঠের পাশে এ ঘটনা ঘটে।
রূপসা থানার ওসি মাহফুজুর রহমান জানান, ৪৫ বছর বয়সী সোহেল হাওলাদার রহিমনগর গ্রামের রুস্তম হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন এবং কয়েকদিন আগে দেশে ফিরে আসেন।
ওসি বলেন, “বৃহস্পতিবার রাতে বাড়ির পাশের মাঠে অবস্থান করছিলেন সোহেল। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।
“ঘটনাস্থলেই মারা যান তিনি। গুলির শব্দে স্থানীয়রা ছুটে এলে দুর্বৃত্তরা দ্রুত সরে পড়ে।”
হত্যার কারণ এখনো নিশ্চিত নয় জানিয়ে ওসি মাহফুজুর বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘাটন ও সংশ্লিষ্টদের গ্রেপ্তারে অভিযান চলছে।
সোহেল হাওলাদারসহ এ বছর রূপসায় গুলিতে তিনজনকে হত্যা করা হলো।
-
৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব
-
এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার
-
আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি
-
ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান
-
দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার
আরও পড়ুন: