ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
সর্বশেষ
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

যেকোনো ভিসায় ওমরাহর অনুমতি দিল সৌদি আরব

প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৫, ০৮:০০ পিএম

যেকোনো ভিসায় ওমরাহর অনুমতি দিল সৌদি আরব

সৌদি আরব জানিয়েছে, এখন থেকে সব ধরনের ভিসাধারী দেশটিতে গিয়ে ওমরাহ পালন করতে পারবেন। রবিবার (৫ অক্টোবর) হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাতে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য প্রকাশ করেছে।

মন্ত্রণালয় বলেছে, ওমরাহর প্রক্রিয়াকে আরও সহজ ও সুলভ করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি সৌদি ভিশন–২০৩০-এর অংশ, যার লক্ষ্য ধর্মীয় পর্যটন খাতকে সম্প্রসারণ করা এবং সেবার মান উন্নত করা।

তাদের ভাষায়, এই সুবিধার আওতায় ব্যক্তিগত ও পারিবারিক ভিজিট ভিসা, ই-ট্যুরিস্ট ভিসা, ট্রানজিট ভিসা, কাজের ভিসা এবং অন্যান্য সব ভিসা অন্তর্ভুক্ত থাকবে। উদ্যোগটির ফলে বিশ্বের সব প্রান্তের মুসলমানরা শান্তিপূর্ণ ও সহজভাবে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারবেন।

এছাড়া হজ মন্ত্রণালয় জানিয়েছে, ‘নুসুক ওমরাহ’ নামে একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি ওমরাহ প্যাকেজ বেছে নিতে পারবেন, অনুমতি নিতে পারবেন এবং অন্যান্য সেবা বুক করার পাশাপাশি নিজেদের সুবিধামতো সময়ও নির্ধারণ করতে পারবেন।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, পবিত্র দুই মসজিদের খাদেম ও যুবরাজের নির্দেশনায় নেওয়া এসব পদক্ষেপের মাধ্যমে মুসলমানরা নিরাপদ ও আধ্যাত্মিক পরিবেশে উন্নতমানের সেবা পাবেন এবং ওমরাহর অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হবে।

সূত্র: গালফ নিউজ