ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত

যুক্তরাজ্যে আবারও চার ব্রিটিশ-বাংলাদেশী  পার্লামেন্টে

প্রকাশিত: ০৫ জুলাই ২০২৪, ০৩:৩২ পিএম

যুক্তরাজ্যে আবারও চার ব্রিটিশ-বাংলাদেশী  পার্লামেন্টে
যুক্তরাজ্যে অনুষ্ঠিত হওয়া সংসদ নির্বাচনে দীর্ঘ ১৪ বছরের কনজারভেটিভ পার্টির শাসনের শোচনীয় পরাজয়ের মধ্য দিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটেছে লেবার পার্টির । ৩২৬ টি আসন লাভ করলেই একক সরকার গঠন করা যায়, সেখানে ৪১০ টি আসন লাভ করেছে লেবার পার্টি। হাউস অব কমন্সের ৬৫০টি আসনের বিপরীতে রাজনৈতিক দলগুলোর মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীসহ ২০২৪ সালের নির্বাচনে ৪ হাজার ৫১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যেখানে বাংলাদেশী বংশোদ্ভূত ৯ জন নারী প্রার্থী সহ মোট ৩৪ জন নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেছেন। গত নির্বাচনে বিজয়ী ৪ নারী, রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক , ড. রূপা হক, আফসানা বেগম এবারও বিজয়ী হয়েছেন। বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম ব্রিটিশ এমপি রোশনারা আলী যুক্তরাজ্যের নির্বাচনে লেবার পার্টি থেকে টানা পঞ্চম মেয়াদে এমপি নির্বাচিত হয়েছেন। তবে এবার অল্প ব্যবধানে জিতেছেন তিনি। ৪৯ বছর বয়সী রোশনারা আলী টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন এন্ড স্টেপনি আসন থেকে পঞ্চমবারের মতো ১৫,৮৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী ব্রিটিশ বাংলাদেশি আজমল মাশরুর পেয়েছেন ১৪,২০৭ ভোট। মূলত ফিলিস্তিন ইস্যু নিয়ে বাঙালি অধ্যুষিত এই আসনে এবার চাপে পরেন রোশনারা আলী। বঙ্গবন্ধুর নাতিন ও শেখ রেহানার মেয়ে লেবার পার্টির প্রার্থী টিউলিপ সিদ্দিক টানা চতুর্থবারের মতো লন্ডনের হ্যামস্টেড, কিলবার্ন ও হাইগেট আসন থেকে জয়ী হয়েছেন।  তিনি এই আসনে ২৪৩৪২ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ডন উইলিয়ামস পেয়েছেন মাত্র ৮৪৬২ ভোট। ৪১ বছর বয়সী টিউলিপকে রাজনৈতিক পর্যবেক্ষকরা লেবার পার্টির মধ্যে নতুন প্রজন্মের  প্রতিশ্রুতিশীল রাজনীতিবিদ হিসাবে দেখছেন। ২০১৫ সালের নির্বাচনে টিউলিপ একটি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনে প্রথমবারের মতো লেবার পার্টির অ-নিরাপদ আসনে জয়লাভ করেন। এবং এবারের নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে তিনি জয়ী হয়েছেন। টিউলিপ এবার ১৫ হাজারের বেশী ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। ড. রুপা হক টানা চতুর্থবারের মতো লন্ডনের ইলিং সেন্ট্রাল এবং অ্যাক্টন আসনে লেবার পার্টির মনোনয়নে ২২৩৪০ ভোট পেয়ে জিতেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির জেমস উইন্ডসর-ক্লাইভ পেয়েছেন ৮৩৪৫ভোট। ৫২ বছর বয়সী ব্রিটিশ বংশোদ্ভূত রাজনীতিতে প্রবেশের আগে সমাজবিজ্ঞানের শিক্ষক ছিলেন। শিল্পী ও লেখক সর্বশেষ কিংস্টন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার হিসেবে কর্মরত ছিলেন। তার বাবা-মা ১৯৭০সালে ব্রিটেনে আসেন. তার বাবার বাড়ি পাবনা শহরের কুঠিপাড়ায়। লেবার পার্টির আপসানা বেগম বাংলাদেশি জনবহুল পপলার ও লাইম হাউস থেকে ১৮ হাজার ৫৩৫ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো জয়ী হয়েছেন। তিনি বাংলাদেশী বংশোদ্ভূত প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ব্যবধানে জয়ী হয়েছেন। অপসানার নিকটতম প্রতিদ্বন্দ্বী গ্রিন পার্টির নাথালি বেনিফিট পেয়েছেন ৫ হাজার ৯৭৫ ভোট। অপসানা বেগম গতবার একই আসনে স্থানীয় লেবার পার্টির একাংশের  বিরোধিতার মাঝেও লেবার মনোনয়ন ও নির্বাচনী লড়াইয়ে বিপুল ভোটে জয়ী হন।তার বাবার বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে, আফসানার বাবা মনির উদ্দিন ও টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর ছিলেন ।