ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
সর্বশেষ
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

যুক্তরাজ্যবাসী সাংবাদিক রহমত আলীকে নিয়ে বিশ্বনাথ পৌর মেয়র মুহিবের অশালীন মন্তব্যের ক্ষোভ ও নিন্দা জানিয়েছে লন্ডন বাংলা প্রেসক্লাব

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৩, ০৮:৫৪ পিএম

যুক্তরাজ্যবাসী সাংবাদিক রহমত আলীকে নিয়ে বিশ্বনাথ পৌর মেয়র মুহিবের অশালীন মন্তব্যের ক্ষোভ ও নিন্দা জানিয়েছে লন্ডন বাংলা প্রেসক্লাব
লন্ডন বাংলা প্রেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, সিলেটের বিশ্বনাথ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক জনাব রহমত আলীকে নিয়ে বিশ্বনাথ পৌরসভার মেয়র মহিবুর রহমানের অশালীন ও অগ্রহণযোগ্য মন্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করে তাঁর এই ঘৃণ্য আচরণের নিন্দা জানিয়েছেন লন্ডন বাংলা প্রেস ক্লাব নেতৃবৃন্দ । এক বিবৃতিতে ক্লাব সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও ট্রেজারার সালেহ আহমদ বলেন, একজন জনপ্রতিনিধির কাছ থেকে এ ধরনের শালীনতাবিবর্জিত বক্তব্য সম্পূর্ণ অনাকাঙ্খিত ও অগ্রহণযোগ্য। তাঁর এমন অশালীন বক্তব্য দেশে-বিদেশে সাংবাদিক সমাজকে বিস্মিত ও ক্ষুব্ধ করেছে । বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, মেয়র মহিবুর রহমান বিশ্বনাথের স্থানীয় সাংবাদিকদের তুচ্ছ-তাচ্ছিল্য করে আরো যে বক্তব্য রেখেছেন তা-ও চরম অশালীন। তিনি মাঠ পর্যায়ের সংবাদকর্মীদের সাংবাদিক না বলে সংবাদ সংগ্রাহক বলে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করেছেন । মুহিবুর রহমান আরো বলেছেন, স্থানীয় সাংবাদিকরা যেসব দৈনিক পত্রিকায় কাজ করেন সেসব পত্রিকার সম্পাদকদের সাথে কথা বলে তাদেরকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার জন্য বলবেন । যদি তাদেরকে সরিয়ে দেয়া না হয়, তাহলে তিনি তাঁর এলাকায় ওইসব সংবাদপত্র পুড়িয়ে ফেলবেন। তাছাড়া স্থানীয় সাংবাদকর্মীদের তিনি ঢালাওভাবে অপসাংবাদিক, টাউট-বাটপার বলে মন্তব্য করেন। লন্ডন বাংলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ বলেন, এটা স্বাধীন সাংবাদিকতা পেশার বিরুদ্ধে বড় ধরনের হুমকি । মিডিয়া ও সাংবাদিকদের বিরুদ্ধে তাঁর এমন উস্কানি ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য আইনের সুস্পষ্ট লঙ্ঘন । একজন পৌর মেয়র পৌরসভার নাগরিকদের ভোটে নির্বাচিত হন। স্থানীয় সংবাদকর্মীরাও নিশ্চয়ই তাঁর নির্বাচনী এলাকার নাগরিক। সুতরাং একজন নাগরিকের সম্মানহানী হয় এমন অশিষ্ট বক্তব্য জনগণের ভোটে নির্বাচিত মেয়রের কাছ থেকে মানুষ প্রত্যাশা করেনা । তাঁর কোনো অভিযোগ থাকলে তিনি পৌর অভিভাবক হিসেবে স্থানীয় সাংবাদিকদের নিয়ে বসে এ বিষয়ে কথা বলতে পারতেন। কিন্তু তা না করে অশালীন ভাষায় আক্রমণ করে তিনি তাদেরকে শুধু হেয় প্রতিপন্নই করেননি; পেশাগতভাবেও হুমকির মুখে ঠেলে দিয়েছেন । এ ধরণের ঔদ্ধত্যপূর্ণ আচরণ একজন জনপ্রতিনিধির কার্যকলাপ হিসেবে বিবেচিত হতে পারেনা। এছাড়া ঢালাওভাবে তাদেরকে অপসাংবাদিক,টাউট-বাটপার বলে মন্তব্য করে তিনি গোটা সাংবাদিক সমাজকেই অপমান করেছেন । উল্লেখ্য, গত ১১ এপ্রিল বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান মেয়রের চেয়ারে বসে ‘সিলেট ডাইরেক্ট’ নামক একটি ফেইসবুক পেইজে লাইভ বক্তব্য রখেন। এসময় তিনি তুচ্ছ-তাচ্ছিল্য করে জনাব রহমত আলীকে ‘তথাকথিত’ এবং ‘নামধারী’ সাংবাদিক উল্লেখ করে বলেন, ওই রহমত আলী একটি ম্যাগাজিনে লিখে বসলো যে, বিশ্বনাথে প্রবাসীদের উদ্যোগে একটা কলেজ স্থাপিত হয়েছে, আমার নামটাও সেখানে দিলো না । আমি যে এতো কষ্ট করে কলেজটি করলাম অন্তত আমার নামটা সেখানে থাকা উচিত ছিলো। এ প্রসঙ্গে বলা আবশ্যক, বহু বছর আগের একটি প্রকাশনাকে কেন্দ্র করে এখন মেয়র নির্বাচিত হওয়ার পর তাঁর এমন বিষোদগার বোধগম্য নয়। ক্লাব নেতৃবৃন্দ তাঁর এসব অশিষ্ট এবং অগ্রহণযোগ্য বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সহ সভাপতি জনাব রহমত আলীসহ বিশ্বনাথের স্থানীয় সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশের আহবান জানান । তিনি ভবিষ্যতে এধরণের আক্রমনাত্মক কথাবার্তা পরিহার করে সাংবাদিকসহ সকলের সাথে জনপ্রতিনিধিসুলভ আচরণ করবেন বলেও ক্লাব নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন । সংবাদ বিজ্ঞপ্তি