ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ

মো: আজিজুল হক কায়েস ওয়েস্টমিনিস্টার সিটি  কাউন্সিল লেবার পার্টির কাউন্সিলর প্রার্থী মনোনীত

প্রকাশিত: ১১ মার্চ ২০২২, ০৮:৪৯ এএম

মো: আজিজুল হক কায়েস ওয়েস্টমিনিস্টার সিটি  কাউন্সিল লেবার পার্টির কাউন্সিলর প্রার্থী মনোনীত
ইংল্যান্ডের আগামী মে মাসের স্থানীয় সরকার নির্বাচনে লন্ডন ওয়েস্টমিনিস্টার সিটি কাউন্সিলের রিজেন্ট’স পার্ক ওয়ার্ডে লেবার পার্টি থেকে কাউন্সিলর প্রার্থী মনোনীত হয়েছেন মোঃ আজিজুল হক কায়েস। তাঁর রানিং মেট হিসেবে আছেন কিয়ান রিচার্ডসন ও কনর উইটহাম। মর্যাদাপূর্ণ এই ওয়ার্ডের মধ্যে রয়েছে লর্ডস ক্রিকেট গ্রাউন্ড, লন্ডন কেন্দ্রীয় মসজিদ (রিজেন্ট’স পার্ক মস্ক), বিখ্যাত ওয়েলিংটন হসপিট্যাল, মাদাম তুসো মিউজিয়াম, লন্ডন জু সহ লন্ডনের গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহ। এছাড়া ওয়েস্টমিনিস্টার সিটি কাউন্সিলের মধ্যে রয়েছে হাউজ অব কমন্স, হাউজ অব লর্ডস, বাকিংহাম প্যালেস, ১০ নং ডাউনিং স্ট্রীট সহ বৃটেনের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও বাণিজ্যিক এলাকা সমূহ। মোঃ আজিজুল হক কায়েস একাধারে একজন রাজনীতিবিদ, সমাজকর্মী, সাংবাদিক এবং একাউন্টেন্ট হিসেবে কমিউনিটিতে সুপরিচিত। তিনি লেবার পার্টির নর্থ ওয়েস্টমিনিস্টার সিএলপি’র (নির্বাচনী এলাকা) ফাইনান্সিয়াল অডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন বিগত কয়েক বছর ধরে। একই সাথে তিনি লেবার পার্টির লিটল ভেনিস, চার্চস্ট্রীট ও ম্যাইডা ভ্যাল শাখার নির্বাচিত ভাইস চেয়ার হিসেবেও দায়িত্বরত রয়েছেন। মোঃ আজিজুল হক কায়েস একজন স্বনামধন্য সাংবাদিক ও তরুণ সংগঠক। এক যুগের অধিক সময় ধরে তিনি বিলেতের বাংলা মিডিয়াতেও সক্রিয়। ওয়েস্ট লন্ডন থেকে প্রকাশিত সর্বপ্রথম পূর্ণাঙ্গ ৩২ পাতার দ্বি-ভাষী (বাইলিঙ্গুয়াল) সাপ্তাহিক এনআরবি নিউজের সম্পাদক ছিলেন। বর্তমানে আর্থিক বিষয়াদি ভিত্তিক নিউজ পোর্টাল www.nrbfinance.com এর সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তিনি জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এস- এ কয়েক বছর যাবত  বিভিন্ন  দায়িত্ব পালন করেছেন। মর্টগেজ ও ফাইন্যান্স- বিষয়ক শো ‘মানি ম্যাটার্স’ উপস্থাপনা করে প্রশংসা পেয়েছেন। এখনও বিভিন্ন অনলাইন টিভি চ্যানেলে ইস্যু ভিত্তিক নিয়মিত শো করছেন। বাংলাদেশের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় জন্ম নেয়া মো: আজিজুল হক কায়েস পড়াশোনা করেছেন দেশ সেরা ঢাকা কলেজে, এরপর তিনি উচ্চ শিক্ষার্থে চলে আসেন যুক্তরাজ্যে। বিখ্যাত অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাইড একাউন্টিং বিষয়ে স্নাতক সম্পন্ন করে হিসাবরক্ষণ পেশায় নিয়োজিত রয়েছেন। গ্রাসরুট ট্রাস্ট, সেন্ট্রাল লন্ডন ইয়ুথ ডেভেলপমেন্ট ট্রাস্ট, কুইন্স পার্ক বাংলাদেশ অ্যাসোসিয়েশন সহ সেন্ট্রাল ও ওয়েস্ট লন্ডনের বেশ কয়েকটি সামাজিক সংগঠনের ফান্ড রেইজিং সহ নানাবিদ ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি প্রদান করেন মোঃ আজিজুল হক কায়েস। তিনি নর্থ ওয়েস্ট মিনিস্টারের ‘চার্চ স্ট্রীট রেসিডেন্টস ফোরাম’র প্রতিষ্ঠাতা কো-অর্ডিনেটর। কাউন্সিলর প্রার্থী মনোনীত করে লেবার পার্টি তাকে কমিউনিটির কাজে আরো বেশী উদ্বুদ্ধ করেছে বলে তিনি জানান।