ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত

মার্কেট এলাকায় ১ ঘন্টা ও প্যারেন্ট জোনে সারাদিন ফ্রি পার্কিং সুবিধা প্রবর্তন

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২২, ১০:০৪ পিএম

মার্কেট এলাকায় ১ ঘন্টা ও প্যারেন্ট জোনে সারাদিন ফ্রি পার্কিং সুবিধা প্রবর্তন

টাওয়ার হ্যামলেটসে বসবাসকারী পরিবারগুলো এবং বারার ১০টি মার্কেটের ট্রেডার অর্থাৎ ব্যবসায়ীদের সহযোগিতা করতে কাউন্সিল নতুন দু’টি পার্কিং উদ্যোগ গ্রহণ করেছে।

৩০ নভেম্বর অনুষ্ঠিত কাউন্সিলের পূর্ণাঙ্গ সভায় স্থানীয় ব্যবসায়ীদের সহায়তার প্যাকেজের অংশ হিসাবে বারার যেকোন মার্কেটে কেনাকাটা করতে আসা কাষ্টমারদের জন্য এক ঘন্টা বিনামূল্যে পার্কিং সুবিধা চালু করার একটি প্রস্তাব পাস করা হয়। কাউন্সিল বর্তমান কঠিন আর্থিক পরিস্থিতিতে বারার বিভিন্ন এলাকায় অবস্থিত স্ট্রিট মার্কেট গুলো রক্ষা করতে চাইছে। এক ঘন্টা ফ্রি পার্কিং স্থানীয়ভাবে কেনাকাটা করতে আরও লোকজনকে প্রলুব্ধ করবে বলে আশা করা হচ্ছে।

একটি মার্কেট এলাকার আনুমানিক ১০০ মিটারের মধ্যে মোট ২৪৮টি বিদ্যমান পার্কিং বেগুলিকে ১ ঘন্টার জন্য ফ্রি পার্কিং এর উপযুক্ত হিসাবে চিহ্নিত করা হয়েছে৷ পূর্ণাঙ্গ কাউন্সিল মিটিংয়ে পাস হওয়া দ্বিতীয় প্রস্তাবটি ছিল বারায় চারটি প্যারেন্ট জোন পুনঃপ্রবর্তন করা। এর ফলে যাদের ‘এক জোন বারা পার্কিং পারমিট’ থাকবে তারা তাদের প্যারেন্ট জোনে সারা দিন ফ্রি পার্কিং সুবিধা ভোগ করতে পারবেন। এই উদ্যোগটি মেয়র লুৎফুর রহমানের নির্বাচনী প্রচারের সময় দেয়া অঙ্গীকার গুলির মধ্যে একটি হিসাবে অন্তর্ভুক্ত ছিল।

এ প্রসঙ্গে নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “একে অপরকে সহযোগিতা করে যাওয়া এবং পরস্পরের সাথে সংযুক্ত থাকাটা এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি যে এই নতুন পার্কিং উদ্যোগগুলো নিশ্চিত করবে যে আমরা এটি করতে পারি।”

তিনি বলেন, “প্যারেন্ট জোন ফিরিয়ে আনার ফলে রেসিডেন্ট পারমিট হোল্ডারদের উপর ইতিবাচক প্রভাব ফেলবে, এটি বিশেষ করে যারা পরিবার এবং কমিউনিটি সাপোর্ট নেটওয়ার্কের সাথে জড়িত তাদের জন্য ফ্ল্যাক্সিবিলিটি বা নমনীয়তা প্রদান করবে। বারার সর্বত্র নির্বিঘ্নে চলাফেরা করা আমাদের কমিউনিটি এবং ঐক্যের দৃঢ় অনুভূতি বজায় রাখার মূল চাবিকাঠি।” মেয়র আরো বলেন, “আমাদের বাসিন্দাদের কথা শোনার এবং তাদের দৈনন্দিন জীবনকে আরও উন্নত করবে এমন বাস্তব পরিবর্তন করার জন্য আমাদের চলমান প্রতিশ্রুতিরই প্রতিফলন হচ্ছে গাড়ি পার্কিং সংক্রান্ত এই দুটি নতুন উদ্যোগ ঘোষণা।”

রেসিডেন্ট পারমিট হোল্ডাররা নতুন নিয়ম ও শর্তাবলী সম্বলিত একটি চিঠি পাবেন ।এই চিঠিটি পারমিট ধারকদের ন্যূনতম ২৮ দিনের নোটিশ দেবে, যে সকল পরিবর্তন করা হয়েছে, সেগুলো সম্পর্কে বিস্তারিত জানাবে, পরিবর্তনগুলি কার্যকর হবে এবং কার্যকরী হওয়ার তারিখ সম্পর্কে তাদের অবহিত করবে। শুধুমাত্র টাওয়ার হ্যামলেটসের বাসিন্দা, যাদের রয়েছে রেসিডেন্ট পারমিট, তারা এই সুবিধাটি ভোগ করার সুযোগ পাবেন। টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের কেবিনেট মেম্বার ফর জব, স্কিল এন্ড গ্রোথ, কাউন্সিলর আবু চৌধুরী এ প্রসঙ্গে বলেন,“আমাদের মার্কেটের ব্যবসায়ীরা সাম্প্রতিক বছরগুলিতে ব্যতিক্রমীভাবে কঠোর পরিশ্রমী এবং অধিকতর প্রাণোচ্ছল হয়েছেন। আমরা তাদের স্টলগুলিকে আরো সমৃদ্ধ করতে এবং বাসিন্দাদের জন্য তারা যে অবিশ্বাস্য সব অফার দিচ্ছেন, বাসিন্দারা যাতে সহজেই তাতে অ্যাক্সেস করতে পারেন, সেজন্য সাহায্য করতে আমাদের পক্ষে যা করা সম্ভব, আমরা তা-ই করছি৷

তিনি বলেন,“আমি নিশ্চিত যে, বারার দশটি স্ট্রিট মার্কেটেই এক ঘন্টা ফ্রি পার্কিং সুবিধাকে আন্তরিকভাবে স্বাগত জানানো হবে, বিশেষ করে এমন সময়ে এই সুবিধা কার্যকর করা হচ্ছে যখন অনেকেই জীবনযাত্রার ব্যয়–সংকটের সাথে সংগ্রাম করছে৷ আমরা স্থানীয়ভাবে কেনাকাটা করার মাধ্যমে আমাদের অর্থনীতিকে সহযোগিতা করতে পারি এবং আমাদের হাইস্ট্রিট ও মার্কেটগুলোর ব্যবসা—বাণিজ্যের ভবিষ্যতে বিনিয়োগ করতে পারি। আমি আশা করি আমাদের অনেক বাসিন্দাকে আগামী সপ্তাহ গুলোতে, যখন তারা বছরের সবচেয়ে বড় উৎসবের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তখন আমাদের স্থানীয় মার্কেট ও ব্যবসা কেন্দ্রের অফারগুলি অন্বেষণ করতে দেখতে পাব।”

বর্তমান প্রস্তাবগুলি অনুযায়ি ক্রেতারা তাদের ফোন ব্যবহার করে একটি মার্কেটে গাড়ি পার্কিংয়ের জন্য বুকিং করতে পারেন, যেমন তারা এখন করে থাকেন, এবং বিনামূল্যে এক ঘন্টা পার্কিং সেশন পেতে পারেন৷ গাড়ি চালকরা প্রতিদিন শুধুমাত্র একটি বিনামূল্যের সেশন বুক করতে পারবেন এবং যদি তারা এক ঘণ্টার বেশি সময় থাকতে চান তাহলে তারা তাদের থাকার মেয়াদ বাড়ানোর জন্য অর্থ প্রদান করতে পারেন। বারায় পার্কিং সম্পর্কে আরও তথ্য পেতে অনুগ্রহ করে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের (www.towerhamlets.gov.uk/lgnl/transport_and_streets/Parking/Parking.aspx)  ওয়েবসাইট ভিজিট করুন।