ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
সর্বশেষ
গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে

মাঝখানের মানুষ

প্রকাশিত: ০১ মে ২০২১, ০৮:৫৩ পিএম

মাঝখানের মানুষ
শিরোনামের সঙ্গে সঙ্গতি রেখে অগত্যা এই ছবিতেও তিনি মাঝখানে। একবার তিনি মা-বোনের সম্মান রক্ষার জন্য, মানুষের জন্য, দেশমাতৃকার জন্য, স্বাধীনতাকে ছিনিয়ে আনার জন্য মাঝখান থেকে সামনে এগিয়ে গিয়েছিলেন। জীবনকে মুঠোয় রেখে মৃত্যুর কাছে এগিয়ে; একাত্তরে : মহান মুক্তিযুদ্ধে। তিনি আব্দুল মালিক ফারুক। আমাদের সকলের প্রিয় ফারুক ভাই৷ গল্পকার। ছড়াকার। মধ্যযুগের বাংলা সাহিত্য নিয়ে প্রবল উৎসাহী আমাদের ফারুক ভাই।
বন্ধুদের মধ্যে যত ঝগড়া হোক, তর্ক থেকে যতই তিক্ততা হোক, অন্যকে প্রবলভাবে পরাভূত করে বিজয়ী হাসি দিয়ে কেউ কেউ যতই উল্লাসে মত্ত হোক, ফারুক ভাই নির্বিকার থেকে অবধারিতভাবে মাঝখান থেকে অপ্রস্তুত বন্ধুর দলভুক্ত হয়ে যান।
এতো এতো দীর্ঘ বছর থেকে ফারুক ভাইকে জানি; অথচ, আজতক এক মুহূর্তের জন্য তাঁকে রেগে যেতে দেখিনি। কখনোই তাঁকে মুখ কালো করে বসে থাকতে দেখিনি। এক আশ্চর্য অমিত খুশি ও স্বস্তির ফোয়ারা তাঁর অবয়বে, সান্নিধ্যে, স্বভাবে।
মনে আছে আমরা তখন তুমুল আড্ডায় খারিজ করে দিচ্ছি কোন কোন কবি কিংবা সাহিত্যিকের দেশব্যাপি খ্যাতির অভিধা। প্রবল প্রতাপে আমাদেরই কেউ কেউ বোদলেয়ার, রঁদা, নেরুদা হিসেবে নিজেদের বলয়ে পরিচিত কিংবা পরস্পরের দ্বারা চিহ্নিত। এ নিছকই আমাদের নিজেদের বলয়ে আনন্দের ডাকনাম। সেই সময়ে আল-আমিন প্রেস কিংবা চমচম মিষ্টিঘরই আমাদের জন্য 'ক্যাফে দ্য জেনি'। 'কাফে দ্য জেনির' আদলে চমচম মিষ্টিঘরকে পরিচিত করার অন্যতম প্রধান রূপকার আমাদের ফারুক ভাই। এমনকি তিনি 'চমচমের আড্ডা' শিরোনামে একটি গল্পও লিখলেন। যদিও গল্পটি আমাদের প্রিয় এনায়েত সারোয়ার ভাইয়ের উচ্চ শিক্ষার্থী হয়ে লণ্ডন চলে যাওয়ার প্রাক্কালে আমাদের মনোকষ্টের ছবিটিকেই প্রধান উপজীব্য করেছেন গল্পকার; তবুও চমচমের আড্ডাধারীদের কিঞ্চিৎ বৈশিষ্ট্য ও বৈদগ্ধটিও রেখাপাত করেছেন তিনি। গল্পটি প্রাচীন পত্রিকা 'যুগভেরী'র সাহিত্য পাতায় ছাপা হলে চমচমের আড্ডার খ্যাতি আরো বেড়ে যায়।
আমাদের বন্ধুবলয়ে ফারুক ভাই মধ্যযুগের সাহিত্য নিয়ে প্রবল উৎসাহী হওয়ায় সেই সময়ে আমরা তাঁকে 'মধ্যযুগ' ডাকতাম। এতে ফারুক ভাইয়ের কোন প্রতিক্রিয়া ছিল না কখনোই। বরং তিনি খুশিই হতেন। আমরা যারা ফারুক ভাইয়ের সান্নিধ্যে আসার সুযোগ পেয়েছি, বয়সে ফারুক ভাই আমাদের অনেকেরই অনেক বছর বড়। অথচ, তিনিই আমাদের সবার নির্ভরতার স্বস্তি, সান্নিধ্যের আনন্দ ও স্বজন-সঙ্গের সুখ।
অনেক মহাদেশ মহাসাগর পাড়ি দিয়ে দীর্ঘ বছর থেকে অনেক অনেক দূরের দেশে আমাদেরই ইদানিং বসবাস। অন্য আর কারো এরকম হয় কি না জানি না, আমার খুব ফেলে আসা উদ্দাম দিনগুলোর কথা মনে পড়ে। অবধারিতভাবে কখনো কখনো ফারুক ভাইয়ের মুখটিও মনে পড়ে। আমার মন বলে, ফারুক ভাই এক মায়ার বাঁধনে আমাকে বেঁধে রেখেছেন। এ এমন এক সুতোর বাঁধন, যা অদৃশ্য অথচ অবিচ্ছেদ্য। যা রক্তের সঙ্গে সম্পর্কহীন; অথচ, যা পরস্পরের রক্তপাতের কষ্টে জর্জরিত, রক্তপ্রবাহে আনন্দে উদ্বেলিত হওয়ার মতো উচ্ছ্বাসময়। আমি বহুবার নিজের কাছে প্রশ্ন করেছি : কেন এমন হয়? এজন্যই হয়, ফারুক ভাইয়ের কাছে নিজেকে অবলীলায় প্রকাশ করা যায়। নিজের যা কিছু মূল্য কিংবা মলিনতা, নিজের যা কিছু গৌরব কিংবা গর্হিত অপরাধ, নিজের যা কিছু স্বাচ্ছন্দ কিংবা অস্বচ্ছলতা, নিজের যা কিছু পিছুটান কিংবা অপ্রাপ্তি সবই ফারুক ভাইয়ের কাছে দ্বিধাহীনভাবে ভাগ করে নেওয়া যায়। তিনি সেই অভয়টি দিয়েছেন তাঁর প্রাণখোলা স্নেহ ভালোবাসা দিয়ে মোড়ানো হৃদয়টি খুলে৷ যেখানে বাস করে এক চঞ্চলপ্রাণ শিশু। চিরকালের জন্য যে নিষ্পাপ, নিঃশঙ্ক ও নিরাপদ। এমন মানুষকে কী ভুলে থাকা যায়! আব্দুল মালিক ফারুক, প্রিয় ফারুক ভাই, আপনাকে অনেক ভালোবাসি!
শুভ জন্মদিন!