ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

মব সন্ত্রাসের হুমকি : ঢাকায় দুই সাংস্কৃতিক অনুষ্ঠান পণ্ড

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৭ পিএম

মব সন্ত্রাসের হুমকি : ঢাকায় দুই সাংস্কৃতিক অনুষ্ঠান পণ্ড
মব সন্ত্রাসের হুমকির মুখে ঢাকায় আয়োজিত দুইটি সাংস্কৃতিক অনুষ্ঠান পণ্ড হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলামটরের বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এই দুই অনুষ্ঠান হওয়া কথা ছিল। দেশের অন্যতম প্রধান আবৃত্তি সংগঠন স্রোত আবৃত্তি সংসদ রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণে 'দ্রোহে জাগরণে রবীন্দ্রনাথ' আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে সন্ধ্যা ৭টায় বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে। অপর আয়োজনটি ছিল আবৃত্তি সংগঠন শব্দসুধা'র আত্মপ্রকাশ অনুষ্ঠান। বিশ্বসাহিত্য কেন্দ্রের ৫ তলায় সন্ধ্যা ৬টায় ছিল এ অনুষ্ঠান। ফ্যাসিবাদ বিরোধী সাংস্কৃতিক ঐক্য নাম দিয়ে একটি পক্ষ এই দুই অনুষ্ঠান বন্ধের হুমকি দেয়। তারা বিকাল ৪ টায় বাংলামোটরের বিশ্ব সাহিত্যকেন্দ্রের গলিমুখে ‘শিল্প-সাহিত্য-সংস্কৃতির ছদ্মবরণে নিষিদ্ধ আওয়ামী ফ্যাসিবাদী কর্মকাণ্ডের প্রতিবাদে অবস্থান কর্মসূচী’ ঘোষণা করে। কর্মসূচির পরিপ্রেক্ষিতে সাংস্কৃতিক অনুষ্ঠান দুইটি পণ্ড হয়ে যায়। স্রোত আবৃত্তি সংসদের ফেসবুক পেইজ থেকে অনুষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, ‘‘সুহৃদ, মহান মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে স্বাধীন বাংলাদেশে মানু‌ষের মু‌ক্তির সকল গণতা‌ন্ত্রিক আন্দোল‌নের শহীদের রক্ত আমা‌দের প্রেরণার উৎস। নজরুল-রবীন্দ্রনাথ-জীবনানন্দ-সুকান্ত আমা‌দের বোধ‌কে শা‌ণিত ক‌রে। আমরা শান্তিতে বিশ্বাস করি, সংস্কৃতিকর্মী হিসেবে যে কোনো সংঘাতের বিরুদ্ধে আমাদের অবস্থান। আর তাই, আজ ৫ই সেপ্টেম্বর ২০২৫ এর রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণে আয়োজিত অনুষ্ঠান স্থগিত করা হলো। ধন্যবাদ।’’