ঢাকা ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩, সোমবার, ২৫ মে ২০২৬
ঢাকা ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩, সোমবার, ২৫ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

মক্কা মসজিদুল হারাম সহ পনের শত মসজিদ রোববার ফজর থেকে খুলছে

প্রকাশিত: ২০ জুন ২০২০, ০৭:৪৯ এএম

মক্কা মসজিদুল হারাম সহ পনের শত মসজিদ রোববার ফজর থেকে খুলছে
দীর্ঘ তিনমাস পর খুলছে মুসলিম জাহানের প্রাণের মক্কা মসজিদুল হারাম। সেই সাথে খুলে দেওয়া হবে এই অঞ্চলের আরও দেড় হাজার মসজিদ। ২১ জুন রোববার ফজরের সময় থেকে খুলছে মসজিদ গুলো। মক্কা প্রদেশে অবস্থিত সৌদি ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের শাখা সমস্ত মসজিদ মুসুল্লিদের পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের জন্য প্রস্তুত করা হয়েছে বলে জানানো হয়। তারা বলেন সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা বাস্তবায়িত করা হয়েছে। এই শর্তে যেমন, একক-ব্যবহারের নামাযের পাটি, সারিগুলির মধ্যে নিরাপদ দুরত্ব প্রয়োগ, পাশাপাশি মুসুল্লিদের বাধ্যতামূলক সামাজিক দূরত্ব নিশ্চিত করণ । মন্ত্রণালয়ের নির্ধারিত সতর্কতামূলক ও প্রতিরোধমূলক ব্যবস্থা ও নির্দেশনার সাথে সামঞ্জস্য রেখে মক্কার জেলাগুলি ও আশেপাশের এলাকার মসজিদ প্রস্তুতকরণের জন্য কর্তৃপক্ষেকে সহায়তার বেশ কয়েকটি স্বেচ্ছাসেবক দল "মসজিদ প্রস্তুতকরণ" উদ্যোগে অংশ নিয়েছিলেন বলে জানায় ইসলাম বিষয়ক এবং স্বাস্থ্য মন্ত্রনালয়। মক্কার আজিজিয়া জেলা কেন্দ্রের নির্বাহী পরিচালক ইব্রাহিম মেলী বলছিলেন যে এই উদ্যোগের উদ্দেশ্য মক্কার মসজিদ এবং বৃহত মসজিদসমূহকে ইবাদতের জন্য প্রস্তুত এবং স্পেসিং স্টিকার স্থাপন করা এবং পুনর্বাসনকালীন সময়ে মুসুল্লিদের নিরাপত্তা নিশ্চিত ও শর্তাদি সম্পর্কে অবহিত করা । এর আগে গত ৩১ মে খুলে দেওয়া হয়েছিল মদিনার মসজিদুল নববীসহ সৌদির অন্যান্য অঞ্চলের সকল মসজিদ। উল্লেখ্য, করোনাভাইরাসের পাদুর্ভাব ঠেকাতে জনদুরত্ব নিশ্চিতের লক্ষ্যে সৌদি আরব মসজিদে জামাতে নামাজ আদায় বন্ধ ঘোষণা করেছিল। গত ১৮ মার্চ সৌদি আরবের জ্যেষ্ঠ আলেমদের কাউন্সিল (দ্য কাউন্সিল অব সিনিয়র স্কলারস ইন সৌদি আরবিয়া) পবিত্র দুটি মসজিদ বাদে অন্য সব মসজিদে শুক্রবারের জুমা’র নামাজ ও দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়া বন্ধের সিদ্ধান্ত দিয়েছিল। রিয়াদে কাউন্সিলের ২৫তম বিশেষ জরুরি অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মসজিদগুলোতে নামাজ বন্ধ থাকলেও আগের মতো নিয়মিত আজানের ব্যবস্হা ছিল।