ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

ভারতীয় গ্রিড দিয়ে বাংলাদেশে এলো নেপালের বিদ্যুৎ

প্রকাশিত: ১৫ জুন ২০২৫, ০৯:৫১ পিএম

ভারতীয় গ্রিড দিয়ে বাংলাদেশে এলো নেপালের বিদ্যুৎ

ভারতের গ্রিড ব্যবহার করে আবারও নেপালের বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ শুরু হয়েছে। নেপাল, ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী এই বিদ্যুৎ দেশের জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।

রবিবার প্রথম প্রহর (রাত ১২টার পর) থেকে এই বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে বলে জানান বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম।

তিনি বলেন, “নেপাল থেকে ৩৮ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। চুক্তি অনুযায়ী ১৫ নভেম্বর পর্যন্ত ছয় মাস এই সরবরাহ অব্যাহত থাকবে।”

আওয়ামী লীগ সরকারের সময় ২০২৩ সালের ১১ জুন সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে নেপাল থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে বিদ্যুৎ আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়।

সেসময় প্রতি ইউনিট বিদ্যুতের দাম নির্ধারণ করা হয় ভারতীয় ট্রান্সমিশন চার্জসহ ৬ দশমিক ৪ সেন্ট বা প্রায় সাড়ে ৭ টাকা, যা বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে গড় খরচের তুলনায় কম। বর্তমানে দেশে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে ব্যয় ১১ টাকার বেশি।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর ২০২৩ সালের অক্টোবরে কাঠমান্ডুতে একটি ত্রিপক্ষীয় চুক্তি সই হয় ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির লক্ষ্যে। এই চুক্তিতে বাংলাদেশের পক্ষে পিডিবি, নেপালের পক্ষে নেপাল ইলেকট্রিসিটি অথরিটি (এনইএ) এবং ভারতের পক্ষে এনটিপিসি বিদ্যুৎ ভেপার নিগম লিমিটেড (এনভিভিএন) সই করে।

চুক্তির আওতায় গত নভেম্বরে কয়েকদিনের জন্য বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ হয়েছিল। তবে শুষ্ক মৌসুম শুরু হওয়ায় সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এবার চুক্তি অনুযায়ী ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত আবারও নেপাল বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করবে।

ভারত দিয়ে বাংলাদেশে এলো নেপালের বিদ্যুৎ