ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
সর্বশেষ
ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন?

বড়লেখার লাতু বিজিবি ক্যাম্পের নেতৃত্বে অবৈধ ভারতীয় ১৫টি মহিষ আটক

প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২০, ০৩:৪৯ এএম

বড়লেখার লাতু বিজিবি ক্যাম্পের নেতৃত্বে অবৈধ ভারতীয় ১৫টি মহিষ আটক
মৌলভী বাজারের বড়লেখায় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১০ লাখ টাকার ১৫টি অবৈধ ভারতীয় মহিষ আটক করেছে। রোববার বিকেলে বিজিবি জব্দ মহিষগুলো কাস্টমসে জমা দিয়েছে। চোরকারবারীরা উপজেলার বোবারথল সীমান্ত দিয়ে মহিষগুলো ভারত থেকে পাচার করেছিল। বিজিবি ৫২ ব্যাটালিয়ন সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে সীমান্ত এলাকায় লাতু কোম্পানী কমান্ডার হাবিলদার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালায়। বিজিবি বোবারথল সীমান্তের মেইন পিলার পিলার ১৩৮০/৩-এস হতে ১৫ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে বড়লেখা উপজেলার দক্ষিণ-পশ্চিম মাঝগান্দাই নামক স্থান থেকে ১৫টি অবৈধ ভারতীয় মহিষ আটক করে। তবে প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানান, বিজিবি শনিবার রাতে বড়লেখা পৌরসভা এলাকার রেলওয়ে যুবকসংঘ মাঠ এলাকা থেকে ভারতীয় অবৈধ মহিষগুলো আটক করে লাতু ক্যাম্পে নিয়ে যায়। বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গাজী শহীদুল্লাহ জানান, গোপন তথ্যে বিজিবি’র লাতু কোম্পানীর টহল দল ১৫টি অবৈধ ভারতীয় মহিষ আটক করেছে। যার বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা। রোববার বিকেলে জব্দ মহিষগুলো কাস্টমসে জমা দেয়া হয়েছে।