ঢাকা ৯ চৈত্র ১৪৩২, সোমবার, ২৩ মার্চ ২০২৬
ঢাকা ৯ চৈত্র ১৪৩২, সোমবার, ২৩ মার্চ ২০২৬
সর্বশেষ
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

ব্রিটেনে প্রতি ৭জনে একজন শিশু যৌন নির্যাতনের শিকার 

প্রকাশিত: ১৫ জুন ২০২১, ০৮:২৯ পিএম

ব্রিটেনে প্রতি ৭জনে একজন শিশু যৌন নির্যাতনের শিকার 
ইংল্যান্ড ও ওয়েলসে ১৬ বছর পেরুনোর আগেই  প্রতি ৭ জন মেয়ের মধ্যে  একজন এবং প্রতি ২০ ছেলের মধ্যে একজন যৌন নির্যাতনের শিকার হচ্ছেন। এই যৌন নির্যাতনের বেশীর ভাগের খবর পাওয়া বা  উন্মোচিত হয় না। এমনকি প্রাপ্ত বয়স্ক হওয়ার পরেও  চাইল্ড এ্যাভিউজ  ঘটনা  চেপে রাখা হয় বলে জানিয়ে ব্রিটেনের সেন্টার অফ এক্সপাটিজ অন চাইন্ড এ্যাভিউজ(সিএসএ সেন্টার)। এ কারণে দিন দিন চাইল্ড এ্যাভিউজ এর সংখ্যা বাড়ছে বলেও মন্তব্য করেছে  সংস্থাটি। সিএসএ সেন্টার বলছে, শিশুদের উপর যৌন নির্যাতনের ঘটনা দিন দিন গোপন হচ্ছে এবং  নির্যাতনের হার দিন দিন আরও বাড়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এদিকে ২০০৯ সালে  এনএসপিসিসি পরিচালিত এক সমীক্ষায়  দেখা গেছে, যুক্তরাজ্যে ১৮ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে শতকরা  ২৮.১ ভাগ যৌন হয়রানীর শিকার হয়েছেন। এই পরিসংখ্যান ও অন্যান্য তথ্যের উপর ভিত্তি করে সিএসএ সেন্টার আরও তথ্যভিত্তিকভাবে মনে করছে যে, অপ্রাপ্ত বয়স্কদের  শতকরা ১৫ভাগ মেয়ে এবং ৫ভাগ ছেলে-বয়স ১৬ পেরুনোর আগেই  যৌন নির্যাতনের শিকার হচ্ছে। এই যৌন হয়রানীর মধ্যে  পড়ে সকল  অশ্লীল কনটেন্ট ও এর ব্যবহার,  একাজে প্রলুব্ধ করার মতো সকল যোগাযোগ মাধ্যমে হয়রানী ইত্যাদি। বিশেষজ্ঞরা ইতিমধ্যে হুশিয়ারি দিয়ে  বলেছেন, করোনা পেনডামিকের  অনেক  আগে আদালতে চলমান অনেক মামলা এখনও নিস্পত্তি হয়নি। সিএসএ  এর পরিচালক ইয়্যান ডেন  উদ্ধেগ প্রকাশ করে পুলিশ,শিক্ষক, স্যোসাল ওয়ারকার সহ সংশ্লিষ্ট প্রাতিষ্ঠানে কর্মরতদের উচ্চতর প্রশিক্ষণ ও প্রতিরোধে কার্যকর প্রদক্ষেপ গ্রহন এবং   বিশেষজ্ঞদের মাধ্যমে যৌন নির্যাতনের সকল ইনসিডেন্ট এর বিস্তারিত ডাটা তৈরীর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমরা সমাজে শিশু যৌন নির্যাতন দেখতে চাইনা। এবং একই সময়ে এটাও শুনতে চাইনা যে, এটা আমাদের আশপাশে সত্যিকার ঘটছে। এটা খুব গুরুত্বপূণ যে, শিশুদের যৌন নিপীড়ন বন্ধে সমাজের প্রতিটি স্তরে  এটি প্রতিরোধে কার্যকরী ভূমিকা থাকা জরুরী। সিএসএ এর পরিচালক ইয়্যান ডেন  আরও বলেন, করোনা পেনডামিকে লকডাউনে শিশুদের ঘরে থাকতে হয়েছে। আতংকগ্রস্থ এই সময়ে  বাচ্চারা পরিবারে ইন্টারনেট ব্যবহার করেছে বেশী এবং এসময় তাদের তদারকি করাও  ছিল বড় একটি চ্যালেঞ্জ।  এখন সবচেয়ে  গুরুত্বপূর্ণ হলো-  আত্নবিশ্বাসের সাথে বাচ্চাদের সুরক্ষা করা। প্রসঙ্গত, ব্রিটেনের  ল্যোকাল ‍অথরিটি চিলনড্রেন সার্ভিসেস ডাটা বলছে, সাম্প্রতিক সময়ে ১৮ বছরের নিচের শিশুদের সুরক্ষা পরিকল্পনা নিকট বছরগুলোর তুলনায় আশংকাজনকভাবে হ্রাস পেয়েছে।

ব্রিটেনে প্রতি ৭জনে একজন শিশু যৌন নির্যাতনের শিকার ।। 𝟝𝟚𝕓𝕒𝕟𝕘𝕝𝕒𝕥𝕧

https://www.youtube.com/watch?v=FWOgmXDQrKc