ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের বিনামূল্যে ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প

প্রকাশিত: ০৪ জুলাই ২০২২, ০৪:০৯ পিএম

বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের বিনামূল্যে ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প
চলমান বন্যা পরিস্থিতির কারনে সারাদেশ এক কঠিন প্রাকৃতিক দূর্যোগের মধ্যে উপনীত হয়েছে। শুধুমাত্র বিয়ানীবাজার উপজেলাতেই প্রায় দেড় লক্ষাধিক মানুষ বন্যা কবলিত হয়ে উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। দুর্যোগ কালীন এই সময়ে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল বন্যা দুর্গতদের চিকিৎসার্থে বিনামূল্যে বন্যা জনিত রোগের চিকিৎসা সেবা ও ঔষধ প্রদানের নিমিত্তে ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প-এর মাধ্যমে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থানরত মানুষের চিকিৎসা সেবা প্রদান করে চলেছে। এরই ধারাবাহিকতায় গত শনিবার(২ জুলাই) উপজেলার মুল্লাপুর ইউনিয়নের কটুখালির পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে এলাকার পানিবন্দি প্রায় শতাধিক রোগীদেরকে বিনামূল্যে ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প কর্তৃক ডাক্তারি পরামর্শ ও ঔষধ প্রদান করা হয়। বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের আর এম ও ডাঃ মোঃ মোর্শেদ আলম’র সার্বিক তত্বাবধানে এবং হাসপাতালের ডেপুটি ম্যানেজার মোঃ ওলিউর রহমানের পরিচালনায় উক্ত ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্পে হাসপাতালের মেডিকেল টিম চিকিৎসা সেবা প্রদান করেন। সকাল ১০টার সময় শুরু হওয়া উক্ত চিকিৎসা সেবা কার্যক্রমে আন্তরিক সহযোগিতা প্রদান করেন স্থানীয় এলাকার সাবেক মেম্বার তমসির আলী, স্থানীয় মরুব্বি ফেসন আলি, আব্দুল হক, তফজ্জুল আলী, তরুন সমাজ সেবক ও সাংবাদিক রেজাউল করিম প্রমূখ। উল্লেখ্য যে, বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল কর্তৃক বন্যা দুর্গতদের চিকিৎসার্থে বিনামূল্যে ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প উপজেলার প্রায় প্রতিটি আশ্রয় কেন্দ্রে চিকিৎসা সেবা প্রদানের উদ্যোগ গ্রহন করেছে এবং এই লক্ষ্যে প্রতিদিনই ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্পের কার্যক্রম অব্যাহত থাকবে।