ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের তিলপাড়া ইউনিয়নে  খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২১, ১২:১৬ এএম

বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের তিলপাড়া ইউনিয়নে  খাদ্য সামগ্রী বিতরণ
[youtube]43FRs3Nl88g[/youtube] যুক্তরাজ্য  প্রবাসীদের সংগঠন বিয়ানীবাজার  ওয়েলফেয়ার  ট্রাস্ট  ইউকে পবিত্র রমজান মাসে দুস্থ ও সুবিধাবঞ্চিতদের খাদ্য সহায়তার অংশ হিসাবে  উপজেলার  তিলপারা ইউনিয়নে ৭৫টি পরিবারের হাতে খাদ্য  সামগ্রী  তুলে দেয়া হয়েছে। ২৭ এপ্রিল মঙ্গলবার  দুপুরে, তিলপারা  ইউনিয়ন হলরুমে প্রধান অতিথি  ১০নং তিলপারা ইউনিয়নের মো: মাহবুবুর রহমান ট্রাস্ট্রের এই উপহার সামগ্রী তুলে দেন। করোনার প্রাদুর্ভাবে কর্মহীন মানুষ খাদ্য সামগ্রী  পেয়ে প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। শুরুতে  করোনায়  আক্রান্তদের রোগ মুক্তি  ও বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের সকল ট্রাস্টিবৃন্দসহ সকল বিশ্বের সকল মানুষের সুস্বাস্থ্য  কামনা করে মোনাজাত পরিচালনা করেন  দাসউরা বায়তুন নূর মসজিদের ইমাম মাওলানা আলিম উদ্দিন। বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের পক্ষ থেকে প্রধান অতিথি মো: মাহবুবুর রহমান  নিডি মানুষদের হাতে রমজানের উপহার তুলে দিয়ে বলেন,বিশ্বব্যপী করোনা মহামারীর সময়ে প্রবাসীরাও কর্মহীন।তারপরও প্রবাসীরা দেশের মানুষদের কথাচিন্তা করে সহায়তার হাত বাড়িয়েছেন।যা দুস্থদের জন্য প্রকৃত অর্থেই উপকারে আসবে। তিনি ১০নং তিলপারা ইউনিয়নের পক্ষ থেকে বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে  সহযোগিতা করে তিলপাড়া ইউনিয়ন সোশ্যাল এন্ড এডুকেশনাল অর্গানাইজেশন। এসময় উপস্থিত ছিলেন চ্যানেল এস এর সিনিয়র সাংবাদিক এম হাসানুল হক উজ্জ্বল, দৈনিক যুগান্তকারী প্রতিনিধি শুয়াইবুর রহমান স্বপন, ৫২বাংলা পূর্বাঞ্চল প্রতিনিধি  মো. ইবাদুর রহমান জাকির  ও ইউপি সদস্য মো: হোসেন আহমদ। এছাড়া  বিয়ানীবাজার ক্যান্সার এ্যান্ড জেনারেল হাসপাতালের প্রোমোট কো-অডিনেটর মো: ওলিউর রহমান  ইউনিয়নের অসহায়  রোগীদের বিয়ানীবাজার ক্যান্সার এ্যান্ড জেনারেল হাসপাতালের  ফ্রি চিকিৎসাসেবা গ্রহন করতে  সুবিধাবঞ্চিতদের উদ্বুদ্ধ করেন। ‘হ্যান্ডস ফর হেল্প’ –শ্লোগাণ নিয়ে মানবিক ও সেবামূলক কাজ করা বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে সিলেট বিয়ানীবাজারে রমজান মাসে ধারাবাহিক খাদ্য সহায়তা প্রদান অব্যাহত রেখেছে। উপজেলার  ১০টি ইউনিয়ন ও ১টি পৌর সভায় দুস্থদের খাদ্য সহায়তা বিতরণের অংশ হিসাবে মঙ্গলবার  তিলপাড়া  ইউনিয়নের দুস্থদের এই খাদ্য সহায়তা করা হয়। ইতিমধ্যে উপজেলার  আলীনগর,চারখাই,শেওলা,দুবাগ,মুড়িয়া ইউনিয়নে ট্রাস্টের এই সহায়তা প্রদান করা হয়েছে। এদিকে ট্রাস্ট্রের সভাপতি আব্দুল করিম,সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন টিপু ও কোষাধ্যক্ষ ইফতেখার  আহমদ শিপন মানবিক সেবামূলক এই  কার্যক্রমে সংগঠনের সকল ট্রাস্ট্রির আন্তরিক সহায়তার জন্য ট্রাস্টের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেছেন- সকলের আন্তরিক সহযোগিতায় এই ব্যয়বহুল মানবিক কাজটি সম্পন্ন করা সম্ভব হচ্ছে। বাংলাদেশে এই কার্যক্রমটি পরিচালনায় স্বেচ্ছাসেবক ও অতিথিবৃন্দদের প্রতিও সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।তিনি ১০নং তিলপারা ইউনিয়নের পক্ষ থেকে বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। সেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন তিলপাড়া ইউনিয়ন সোশ্যাল এন্ড এডুকেশনাল অর্গানাইজেশনের সদস্য ওমর হোসাইন, কাসিম উদ্দিন,আশরাফুল ইসলাম তানভীর আহমদ,ফরহাদ আহমদ,সুলেমান,সুলতান আহমদ প্রমুখ।