ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

বিসিএ এওয়ার্ডের ‘সেফ অফ দ্যা ইয়ার ‘ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৮, ১২:৩৭ এএম

বিসিএ এওয়ার্ডের ‘সেফ অফ দ্যা ইয়ার ‘ প্রতিযোগিতা অনুষ্ঠিত
বিসিএ এওয়ার্ডের ‘সেফ অফ দ্যা ইয়ার ‘ প্রতিযোগিতার বিস্তারিত দেখুন প্রতিবেদনে [youtube]6kJL5JSvJlw[/youtube] ব্রিটেনের বাংলাদেশী কারী ইন্ড্রাষ্টির বৃহত্তম সংগঠন বাংলাদেশ ক্যাটার্রাস এসোসিয়েশন( বিসিএ) বর্ণাঢ্য আয়োজনে তাদের ১৩তম বিসিএ এওয়ার্ড প্রদান করতে যাচ্ছে। আগামী ২৫ নভেম্বর  রবিবার লন্ডনের  , ওয়েসমিনিষ্টার ব্রিজ এর অভিজাত পার্ক প্লাজা হোটেলে অনুষ্ঠিত হবে বিসিএ’র এওয়ার্ড অনুষ্ঠান। ১৬ অক্টোবর মঙ্গলবার লন্ডনের  হ্যার্মাস স্মিথ ও ইলিং কলেজে  ৩০জন শেফ এর অংশগ্রহনে সেফ অফ দ্যা ইয়ার’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  বিসিএ এর হেড শেফ আতিকুর  রহমান বাংলাদেশী ক্যূজিন এর বৈচিত্রময় ও শেফদের মৌলিক রন্ধনশৈলীর প্রতিযোগিতাটি  পরিচালনা করেন। এছাড়াও পুরো প্রতিযোগিতাটির সমন্ধয়ে ছিলেন আতাউর রহমান লায়েক ও হেলাল মালিক। বিসিএ   সেফ অফ দ্যা ইয়ার  এর বিচারক প্যানেলে ছিলেন- হিলটন হোটেল এর নির্বাহি শেফ জাসবার সিং, বারবা কিউ চ্যাম্পিয়ান ইউকের নির্বাহি  শেফ আব্দুল ইয়াছিন,  ওয়েস্ট লন্ডন কলেজের হসপিটালিটি ট্রেইনার মিস্টার বস,বিসিএ‘র প্রেসিডেন্ট এম এ কামাল ইয়াকুব, ওয়েস্ট লন্ডন কলেজের হসপিটালিটি  ল্যাকচারার মিস্টার সিলভাইন,  হ্যার্মাস স্মিথ ও ফুলহাম এর মেয়র কাউন্সিলর   ড্যারল ব্রাউন, বিসিএর হেড শেফ আতিকুর রহমান। বক্তব্য রাখেন বিসিএ  এওয়ার্ড কমিটির কনভেনার মুজাহিদ আলী চৌধুরী, সিনিয়র সহ সভাপতি জামাল মকদ্দস ও এনামুল হক চৌধুরী, সেক্রেটারী জেনারেল ওলি খান,   সাংগঠনিক সম্পাদক মিটু চৌধুরী, ট্রেজারার সাইদুল ইসলাম বিপুল,এসেক্স রিজিওনের ট্রেজারার আলতাফ হোসেন, সাবেক সেক্রেটারী এম এ মুনিম, কেন্ট রিজিওনের সভাপতি কামরুজ্জামান সুহেল,  বিসিএ প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারী ফরহাদ হোসেন টিপু, সারি রিজিওনের সেক্রেটারী সৈয়দ হাসান, এনইসি মেম্বার শামসুল আলম খান শাহীন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের ফয়জুল ইসলাম, ফাইজুল হক,মুজিবুর রহমান জনি, ওয়াহিদুর রহমান বুলু, আব্দুর রহমান,  বাহার চৌধুরী এবং বিসিএ এওয়ার্ড অনুষ্ঠানের স্পন্সর প্রতিষ্টানের কর্মকতা বৃন্দ। বাংলাদেশী কারীশিল্পের  খাবার ডিসগুলোতে  এবার ছিল ব্যতিক্রমী পরিবেশনা, বলে জানিয়েছেন বিসিএ এওয়ার্ড এর কর্মকর্তারা। এবারের প্রতিযোগিতায় শুধু চিকিন ও মিট নির্ভর ডিস ছিলনা।  ফিউশন  এবং ফিস ডিসের সৃজনশীল উপস্থাপনা ছিল। সেফ অফ দ্যা ইয়ার প্রতিযোগিতার  আয়োজনেও ছিল আন্তরিকতার ছোঁয়া। অংশগ্রহন কারীদের মধ্য থেকে   দশজন সেরা শেফ নির্বাচন করা হবে। আগামী ২৫ নভেম্বর  লন্ডনের বিখ্যাত পার্কপ্লাজা হোটেলে অনুষ্ঠিতব্য  বিসিএ  এর এওয়ার্ড অনুষ্ঠানে নির্বাচিতদের  নাম ঘোষনা ও সম্মানীত করা হবে। তিনটি ক্যাটাগরীতে  এবার বিসিএ কারী এওয়ার্ড  প্রদান করা হবে। বিসিএ শেফ  অফ দ্যা ইয়ার, বিসিএ রেষ্টুরেন্ট অফ দ্যা ইয়ার, বিসিএ  অনার অফ দ্যা ইয়ার। কারী শিল্পের সংকটময় সময়ে  ১২,০০০ ব্রিটিশি বাংলাদেশী রেষ্টুরেন্ট ও টেকওয়ের  প্রতিনিধিত্বশীল সংগঠন বিসিএ এর এওয়ার্ড বাংলাদেশী কারী শিল্পে অনেক ইতিবাচক প্রভাব রাখবে বলে এই শিল্পের সাথে সংশ্লিষ্টরা মনে করছেন। কণ্ঠ: সুমু মির্জা