ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
সর্বশেষ
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

বিশ্ব অর্থনীতি : দাবার চাল চীনের হাতে

প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২০, ০১:১৩ এএম

বিশ্ব অর্থনীতি : দাবার চাল চীনের হাতে
চীনের উহানে দাবানলের মত কোরোনা ছড়াচ্ছিল যখন তখন বিশ্বজুড়ে আতংক।  পশ্চিমারা ভেবেছে চীনারা মরুক, ওদের আগুন গরম অর্থনীতির চাকা পাংচার হোক...
এ প্রসংগে বলে রাখা ভালো,  উহান বিশ্বের অন্যতম সুন্দর শহর,  অন্যতম হাইটেক এবং ধনী শহর। চীনের যত স্কাইস্ক্র‍্যাপার আছে তার ৫০% উহানের বিভিন্ন ফার্মের কীর্তি, উহান বায়োটেকনোলজিতে বিশ্বের অন্যতম সেরা, বাৎসরিক আয় ১৭৩ বিলিয়ন ডলার ( বাংলাদেশের ৩৭ বিলিয়ন) ।
তো পশ্চিমারা চীনে তাদের যৌথ বিনিয়োগ আর স্টক এক্সচেঞ্জের শেয়ার ডিবেঞ্চার বন্ড জলের দামে বেচে দিল— কিনেছে চীনা কোম্পানি।
তারপর ভাইরাস মহারাজ দেখা দিলেন ইউরোপের দেশে দেশে,  মার্কিন মুল্লুকে। এবারে পশ্চিমাদের শেয়ার ডিবেঞ্চার বন্ড জলের দামে কিনতে শুরু করেছে চীনা কোম্পানি।
বিনা যুদ্ধে চীন অর্থনৈতিক সাম্রাজ্যকে বহু মাত্রায় বিস্তৃত করে ফেলেছে। নয়ন মেলে পশ্চিমারা দেখে চীনে তাদের যৌথ বিনিয়োগ এর দখল চীনাদের। আর পশ্চিমের এসেটও চীনাদের, লায়াবিলিটি রয়ে গেছে পশ্চিমের হিসাবে।
কাজেই কভিড-১৯ নয়, চাইনিজ ভাইরাস বলে পোঁ ধরেছেন ট্রাম্প, চারদিকে কন্সপিরেসি থিওরির রমরমা।
ওদিকে করোনার কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেলের চাহিদা কমেছে ৩০%। কাজেই তেলের দামের পতন ঠেকাতে ওপেকের সভায় সৌদি রাশিয়াকে খুব অনুরোধ করেছিল যেন সবাই মিলে উৎপাদন কমিয়ে দাম ঠিক রাখা হয়।  রাশিয়া স্রেফ না বলে দিয়েছে।
কারণ রাশিয়া তার ভোক্তাদের সন্তষ্ট রাখতে চায় এবং সে ভুলে যায় নি রাশিয়া+ ইরানকে শায়েস্তা করতে সৌদি কিভাবে তেলের দাম জলের দাম সমান করেছিল।
ফলে মহাখাপ্পা সৌদি ইচ্ছেমতো তেল উৎপাদন বাড়িয়ে দিয়েছে, তেলের দাম পড়ছেই। এই তেল যুদ্ধে মার্কিন শেল অয়েল কোম্পানিগুলোও ধরাশায়ী হতে পারে।
লাভ হলো কার?
সেই চীনের।  সস্তায় তেল কিনছে, এই মুহুর্তে চীনই বিশ্বের নিরাপদ এলাকা,  বাংলাদেশের গার্মেন্ট অর্ডার চলে যাচ্ছে চীনে (ভিয়েতনাম, কম্বোডিয়াও আছে) ।
এক অদ্ভুত দাবা খেলা দেখি, পরবর্তী চাল বোঝার ক্ষমতাই নেই।
লেখক : ব্যবসায়ী, সমাজকর্মী।
আরও পড়ুন-
https://52banglatv.com/2020/03/17531/