ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
সর্বশেষ
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

বিশ্বকাপ ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ পরিত্যক্তের রেকর্ড

প্রকাশিত: ১১ জুন ২০১৯, ০৯:২৯ পিএম

বিশ্বকাপ ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ পরিত্যক্তের রেকর্ড
শেষ পর্যন্ত বাংলাদেশ-শ্রীলঙ্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচটি পরিত্যক্তই ঘোষণা করে আম্পায়াররা। টানা বৃষ্টির কারণে এক বলও মাঠে গড়াতে পারেনি। হয়নি টসও। ব্রিস্টলে সকালের দিকে থেমে থেমে বৃষ্টি হলেও দুপুরের দিকে শুরু হয় বৃষ্টি। ফলে স্থানীয় সময় দুপুর ১টা ৫৭ মিনিটে শেষবারের মতো মাঠ পরিদর্শনে গিয়ে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। ফলে এক পয়েন্ট করে পেল দুই দল। এতে শ্রীলঙ্কার পয়েন্ট হলো চার। আর বাংলাদেশের তিন। তবে ম্যাচের কাটআউট সময় ছিল স্থানীয় সময় সাড়ে ৪টা। কিন্তু পরিস্থিতি এতোটাই খারাপ যে এখন বৃষ্টি থামলেও মাঠ খেলার মতো উপযোগী করা সম্ভব হবে না। নাটকীয়ভাবে যদি বৃষ্টি থেকেও যায় তারপরও মাঠ উপযোগী করতে যে সময় লাগবে তাতে ম্যাচ আয়োজন সম্ভব নয় বলে জানিয়েছেন আম্পায়াররা। তাই বাধ্য হয়েই নির্ধারিত সময়ে অনেক আগেই দুই দলকে পয়েন্ট ভাগাভাগি করে দেয়। এতে বড় ক্ষতি হয়ে গেল বাংলাদেশের। সেমি-ফাইনাল খেলতে অপেক্ষাকৃত দুর্বল শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণ পয়েন্ট প্রত্যাশিত ছিল টাইগারদের। বিশ্বকাপের ইতিহাসে নতুন রেকর্ডই হলো এদিন। এর আগে কোন বিশ্বকাপে দুটির বেশি ম্যাচ পরিত্যক্ত হয়নি। ১৯৯২ ও ২০০৩ সালের বিশ্বকাপে দুটি করে ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। চলতি বিশ্বকাপের সিকিভাগ মাঠে না গড়াতেই ম্যাচ পরিত্যক্ত হলো তিনটি। এর আগে পাকিস্তান-শ্রীলঙ্কা ও উইন্ডিজ- দক্ষিণ আফ্রিকার ম্যাচ পরিত্যক্ত হয়েছে। স্থানীয় সময় সকাল ১১টা ১৫ থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত বৃষ্টি থেমেছিল। কিন্তু এরপরই শুরু হয় ঝিরিঝিরি বৃষ্টি। পৌনে ১২টা থেকে মাত্রাও বেড়ে গেছে বৃষ্টির। এই মুহুর্তে পরিস্থিতি আগের চেয়ে খারাপ। স্থানীয় সময় বেলা সোয়া ১২টায় আবার মাঠ পরিদর্শন করার কথা থাকলেও তা বাতিল করা হয়। এখানকার স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত অপেক্ষা করবেন আম্পায়াররা। ততক্ষণে মাঠ তৈরি না হলে খেলা বাতিল করা হবে। তবে এই মুহুর্তের যা পরিস্থিতি তাতে বিকেল ৩টা পর্যন্ত এমন থাকলে আম্পায়াররা আগেই ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নিতে পারেন। স্থানীয় সময় বেলা সোয়া ১১টায় পুরোপুরি থেমে যায় বৃষ্টি। তাতে মাঠ পরিদর্শনও করতে নামেন আম্পায়াররা। বাউন্ডারির আশপাশ  হেঁটে দেখেন তারা। কিন্তু সে স্বস্তিটা টিকেনি চার মিনিটের বেশি। আবার শুরু হয় গুঁড়িগুঁড়ি বৃষ্টি। বিশ্বকাপের ফরম্যাট বলছে, বেশ লম্বা প্রতিযোগিতা। প্রতিদ্বন্দ্বিতা এতই তীব্র যে, একবার পা হড়কালে ফিরে আসাটাও সহজ নয়। । এরই মধ্যে টানা দুই ম্যাচ হেরেছে বাংলাদেশ। সেমিফাইনালের লক্ষ্য নিয়ে ইংল্যান্ডে যাওয়া মাশরাফি বিন মর্তুজার দল তাই জয়ে ফিরতে মরিয়া। তবে আইসিসি র‍্যাঙ্কিং, দলীয় শক্তি আর সাম্প্রতিক পরিসংখ্যানে পিছিয়ে থাকা শ্রীলঙ্কাও ছেড়ে কথা বলবে না। তারা বড় মঞ্চের দল। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নও। বড় আসরের চাপ সয়ে সেরা পারফরম্যান্স কীভাবে দেখাতে হয়- তা তাদের ভালোই জানা।