ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র ইতিহাস গড়লেন লুৎফুর, চতুর্থবার টাওয়ার হ্যামলেটসের মেয়র হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প? ধর্মীয় ব্যাখ্যার নামে উগ্রবাদ প্রচার, বাড়ছে উদ্বেগ: জঙ্গিদের অস্তিত্বও স্বীকার করল সরকার

বিলেতে বাঙালির ঈদে ওভালের রং

প্রকাশিত: ০৪ জুন ২০১৯, ০৬:২৬ এএম

বিলেতে বাঙালির ঈদে ওভালের রং
রমজান আর ঈদ কেনাকাটায় বেশ কিছু দিন ধরেই উৎসবমুখর হয়ে আছে ব্রিটেনের বাঙালিপাড়া। এই উৎসবে নতুন করে যোগ হয়েছে আরেক আমেজ। সাউথ আফ্রিকার সঙ্গে বাংলাদেশের বিজয়ের পর লন্ডন কিংবা অন্যান্য শহরগুলোর বাঙালিরা পেয়েছেন উৎসবের নতুন উপলক্ষ। কাল থেকে দেখা গেছে সব জায়গায়ই উচ্ছ¡সিত মানুষের একই কথা, জিতে গেছে বাংলাদেশ। ওভালের জয়ে এখানে বেড়ে উঠা বাংলাদেশি প্রজন্মদের কাছে উঠে এসেছে যেন নতুন এক বাংলাদেশ। খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় সব পরিবারের বংলাদেশি বংশোদ্ভূত ছেলেমেয়েরা এ খেলা দেখেছে। শুধু তাই নয়, গর্ব নিয়েই তাৎক্ষণিকভাবে ফেসবুক-ইনস্টাগ্রামে ভিনদেশি বন্ধুদের সঙ্গে বাংলাদেশের এ বিজয়কে শেয়ার করেছে তারা। সাকিব-মাশরাফিদের খেলা দেখতে ইউরোপ-আমেরিকা থেকেও ছুটে এসেছেন অনেক বাংলাদেশি। তাদের পাশাপাশি ব্রিটেনের দর্শকদের উপস্থিতিতে খেলার দিন ওভাল স্টেডিয়াম যেন হয়ে উঠেছিল এক টুকরো বাংলাদেশ। তাদের দম ফাটানো ‘বাংলাদেশ… বাংলাদেশ…’ শ্লোগান যেমন টাইগার বাহিনীকে তেজোদ্দীপ্ত রেখেছে, তেমনি বাংলাদেশের সমর্থকদের উচ্ছ¡াস দেখে ভিনদেশিরাও পর্যন্ত অংশ নিয়েছে গ্যালারির আনন্দ-উল্লাসে। ওভালের ‘এন্টারটেইনমেন্ট কর্নার’ ছিল বাংলাদেশময়। টাইগারের কস্টিউম পরা দর্শকদের নিয়ে ‘এন্টারটেইনমেন্ট কর্নারে’ নেচেছে ভিনদেশি মানুষগুলো, এদের কণ্ঠেও উচ্চারিত হয়েছে ‘বাংলাদেশ’ কিংবা ‘টাইগার’। ওভালের সেই তেজ আর উচ্ছাস এখনো যেন লন্ডনের বাঙালিপাড়ায় ঢেউ দিয়ে যাচ্ছে। বাংলাদেশের খেলাকে সামনে রেখে এমনিতেই ব্রিকলেন কিংবা হোয়াইট চ্যাপেলের বেশ কিছু দোকানে ঝুলছে বাংলাদেশের টি-শার্ট, পত পত করে উড়ছে বাংলাদেশের পতাকা। তরুণ-বৃদ্ধ-শিশুরা কিনছে এসব। খেলার দিন ওভালে দেখা গেছে, ভিনদেশি ব্যবসায়ীরা (শেতাঙ্গ ফেরিওয়ালা) পর্যন্ত ফেরি করেছে বাংলাদেশের ব্যাজ, মাথায় বাঁধার ফিতা, বাচ্চাদের ছোট পতাকা। আগামীকাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ। এই খেলাটাও হচ্ছে ওভালেই। বলাই বাহুল্য, এ দিনও বাংলাদেশি সমর্থকদেরই আধিক্য থাকবে। তবে গত খেলার মতো উপচে পড়া ভিড় হয়তো হবে না। কারণ ব্রোঞ্জ আর সিলভার টিকেট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। ব্রিটেনে মঙ্গলবার নাকি বুধবার ঈদুল ফিতর হবে- এই দ্বিধায় লন্ডনের বাইরের অনেকেই এ খেলার টিকেট কেনেননি। কিন্তু লন্ডনের স্থানীয় ক্রিকেটপ্রেমীরা ঠিকই খেলা দেখবেন। কয়েকজনের সঙ্গে আলাপ করে জানা গেছে, ঈদের দিন নিয়ে সন্দিহান থাকার পরও তারা টিকেট কিনেছেন এবং কাল অবশ্যই ওভালে যাচ্ছেন। এখানে উল্লেখ করা যেতে পারে, শুধু গোল্ড আর প্লাটিনাম টিকেট এখনো পাওয়া যাচ্ছে। তবে তাও আছে সীমিত। বাংলাদেশের দলনেতা মাশরাফি মাঠে বাংলাদেশের সমর্থকদের উচ্ছসিত প্রশংসা করেছেন। এই প্রশংসায় আরো তেজোদ্দীপ্ত হয়েছেন অভিবাসী বাংলাদেশিরা। বুধবার আবারো জেগে উঠবে ওভাল, বাঘের হুঙ্কারে কেঁপে উঠবে আকাশ-বাতাস, মাশরাফি-সাকিবরা ছিনিয়ে আনবেন আরেকটি বিজয়- এই প্রত্যাশায় বুক বেঁধে আছেন ব্রিটেনের বাংলাদেশিরা।