ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
সর্বশেষ
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

'বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড ২০১৯' নিয়ে রোমে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৪ মার্চ ২০১৯, ০৭:৪৫ পিএম

'বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড ২০১৯' নিয়ে রোমে মতবিনিময় সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্য ভিত্তিক পত্রিকা বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড ২০১৯ এবার ইটালীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উপলক্ষে মিলান, ভেনিসের পর রোমের কমিউনিটির নেতৃবৃন্দের সঙ্গে একটি মত বিনিময় সভার আয়োজন করে বাংলা কাগজ । রাজধানী রোমের একটি হলে আয়োজিত এই মত বিনিময় সভার সভাপতিত্ব করেন প্রবীন সাংবাদিক ও মুক্তিযোদ্ধা লুৎফর রহমান। সাংবাদিক লাবন্য চৌধুরীর সঞ্চালনায় বাংলা কাগজের নির্বাহী সম্পাদক রিয়াদ আহাদ এ কমিউনিটির এওয়ার্ড এর বিস্তারিত তুলে ধরেন। এই সময় রোমের রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক নেতৃবৃন্দ আয়োজনের সহযোগিতা ও সাফল্য কামনা করে বক্তব্য রাখেন। তারা বলেন 'বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড' ইতালী প্রবাসীদের ভাল কাজ করতে অনুপ্রানিত ও আগ্রহ বাড়াবে।এওয়ার্ড প্রদানে কমিউনিটির সঠিক ও যোগ্য ব্যক্তিদের মনোনয়ন দেয়ার উপর সভায় গুরুত্বারুপ করা হয়। নতুবা বাংলা কাগজ এর এই আয়োজন কমিউনিটিতে বিরূপ প্রতিক্রিয়া ফেলবে বলে তিনি উল্লেখ করেন। এছাড়াও বক্তব্য রাখেন অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির ও বাংলা প্রেস ক্লাব ইতালীর নেতৃবৃন্দসহ সিনিয়র সাংবাদিক হাসান মাহমুদ ও নাজমুল হোসেন ছাড়াও লন্ডন, স্পেন থেকে বাংলা কাগজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, আগামী ১৪ এপ্রিল সাগর কন্যা ভেনিসে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই এওয়ার্ড প্রদান করা হবে। তারা বিশেষ করে ইতালী বাঙ্গালি কমিউনিটির সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।