স্বাধীনতার ৪৮তম বর্ষ পুর্তি উপলক্ষে লন্ডনস্থ বাংলাদেশ সেন্টারের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে ১৭ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের স্টিফোরড সেন্টারে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই–কমিশনার ও বাংলাদেশ সেন্টারের চেয়ারম্যান সাইদা মুনাতাসনীম। বিশেষ অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলার সিরাজুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন সেন্টারের ভাইস চেয়ারম্যান মুহিবুর রহমান মুহিব এবং সভা পরিচালনা করেন সেন্টারের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।আলোচনায় অংশ নেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি স্পীকার কাউন্সিলর আহবাব আহমদ, কাউন্সিলর আব্দাল উল্লাহ, কাউন্সিলর সাবিনা আক্তার, বারকিং- ডেগেনহাম কাউন্সিলের কাউন্সিলর ফয়জুর রহমান,স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা খলিল কাজী এমবিই, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গউস সুলতান, বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান,ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউকে’র সাধারণ সম্পাদক এম আব্দুর রাকিব, ডা: আলা উদ্দিন,সেন্টারের ভাইস চেয়ারম্যান আশরাফ উদ্দিন,কবির উদ্দিন, মানিক মিয়া চীফ ট্রেজারার মামুন রশীদ,ইউকে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী,গ্রেটার সিলেট কাউন্সিল সাউথ ইস্ট রিজিওনের সভাপতি ইসবাহ উদ্দিন,সেন্টারের স্হায়ী সদস্য মনোজ্জির আলী,সাংবাদিক আনসার আহমদ উল্লাহ,আসারা আনজুম,আব্দুল বাছির,রুহুল আমীন,হবিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সভাপতি আব্দুল আজিজ।
-
যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা
-
সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব
-
বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড
-
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২
-
সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে?
আরও পড়ুন: