ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

বাংলাদেশ যুব ইউনিয়ন ফ্রান্স শাখার চতুর্থ সম্মেলন সম্পন্ন

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২২, ০৫:১২ এএম

বাংলাদেশ যুব ইউনিয়ন ফ্রান্স শাখার চতুর্থ সম্মেলন সম্পন্ন
‘সন্ত্রাস-সাম্প্রদায়িকতা-যুদ্ধ-শোষণ বন্ধ কর, শান্তিময় বিশ্ব গড়তে জেগে উঠো যুব সমাজ’ এই স্লোগাণকে সামনে রেখে রবিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হলো বাংলাদেশ যুব ইউনিয়ন ফ্রান্স শাখার ৪র্থ সম্মেলন। জাতীয় সঙ্গীতের মাধ্যমে সম্মেলন শুভ উদ্বোধন করা হয়। ভিডিও কনফারেন্সে সম্মেলন উদ্বোধন করেন যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি হাফিজ আদনান রিয়াদ। উদ্বোধনের পর রমেন্দ্র কুমার চন্দের সভাপতিত্বে ও ফাহাদ রিপনরে সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক লোকমান আহম্মদ আপন। আলোচনাপর্বে বাংলাদেশ থেকে প্রধান আলোচক হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম। বক্তব্য রাখেন, যুব ইউনিয়নের সাবেক প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন সুমন, যুব ইউনিয়নের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ম. ইব্রাহিম, যুব ইউনিয়ন যুক্তরাজ্য সংসদের সভাপতি ইফতেখারুল হক পপলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবি ফ্রান্স শাখা সম্পাদক ও ইউরোপ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আহমেদ আলী দুলাল। আলোচনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গৌতম বিশ্বাস, বাবলু হোসেন, এলান খান, ইশরাত ফ্লোরা, তানভীর সরকার সাওন, নাসির উদ্দিন, গোলাম রাব্বী চৌধুরী ওয়াফী, রহমত উল্লাহ চৌধুরী সুজন, মোহাম্মদ গোলাম মোর্শেদ এবং প্রস্তুতি কমিটির চেয়ারম্যান জবরুল ইসলাম চৌধুরী লিটন। আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশ তথা সারা বিশ্বের রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতি ক্রমাগত অবিনতির দিকে যাচ্ছে। যুদ্ধ, সন্ত্রাস এবং পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা বিশ্বকে চরম অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে। বিশেষ করে বাংলাদেশে উন্নয়নের নামে ব্যাপক লুটপাট, সন্ত্রাস, মাদকাশক্তি, সাম্প্রিদায়িক সংঘাত যেমন আর্থ-সামাজিক অস্থিরতা বৃদ্ধি করছে তেমনি বাড়ছে বেকারত্ব এবং দারিদ্রতা। এমতাবস্থায় সচেতন যুব সমাজকে প্রতিবাদী চেতনায় জাগ্রত হয়ে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে কাজ করতে হবে। আলোচনায় বক্তারা বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের বিরাট অবদানের কথা তুলে ধরেন এবং বিভিন্নভাবে প্রবাসীদের হয়রানির সমালোচনা করে প্রবাসী হয়রানী বন্ধ করার জোর দাবী জানান। বক্তারা আরো বলেন, বাংলাদেশসহ সারা বিশ্বের যুব সমাজের ব্যাপক কর্মসংস্থান ও যুগপোযোগী যুবনীতি প্রণয়ণ করে তা বাস্তবায়নের জন্যে যুব ইউনিয়ন দেশে বিদেশে কাজ করে যাচ্ছে। দ্বিতীয় পর্বে সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান জবরুল ইসলাম চৌধুরী লিটনের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশন শুরু হয়। কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে ফাহাদ রিপনকে সভাপতি, বাবলু হোসেনকে সাধারন সম্পাদক ও মহিউদ্দিন সবুজকে সাংগঠনিক সম্পাদক করে পনের সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন- সহ সভাপতি-রহমতউল্লাহ চৌধুরী সুজন, সহ সাধারণ সম্পাদক গোলাম রাব্বী চৌধুরী ওয়াফী, কোষাধ্যক্ষ-নাসির উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক- গৌতম বিশ্বাস।সদস্য রমেন্দ্র কুমার চন্দ, জবরুল ইসলাম চৌধুরী লিটন, লোকমান আহম্মদ আপন ও তানভীর সরকার শাওন। নব নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ যুব ইউনিয়ন ফ্রান্স শাখার সদ্য বিদায়ী সভাপতি রমেন্দ্র কুমার চন্দ।