ঢাকা ৫ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ১৯ জুন ২০২৬
ঢাকা ৫ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সর্বশেষ
সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন

বাংলাদেশী পোশাককর্মীদের জন্য স্কটল্যান্ডের ব্যবসায়ীর ‘লস্ট স্টক’

প্রকাশিত: ১৯ মে ২০২০, ০৬:২৩ পিএম

বাংলাদেশী পোশাককর্মীদের জন্য স্কটল্যান্ডের ব্যবসায়ীর ‘লস্ট স্টক’

ক্যালি রাসেল (ডানে), সঙ্গে লস্ট স্টকের সহ প্রতিষ্ঠাতা ক্যালাম স্টুয়ার্ট ও জেমি সাদারল্যান্ড

করোনাভাইরাস বিপর্যয়ের মধ্যে অর্ডার বাতিল করার কারণে বাংলাদেশে যে হাজার হাজার গার্মেন্টস শ্রমিক দুদর্শার মধ্যে পড়েছেন তাদের সাহায্যে ব্যাতিক্রমী উদ্দেগ্য নিয়েছে যুক্তরাজ্যে এডিনবারার এক ব্যবসায়ী। যুক্তরাজ্যের সেই ব্যবসায়ী বলেন, যুক্তরাজ্যের খুচরা পোশাক বিক্রেতারা তাদের চুক্তি বাতিল করে দেবার ফলে বাংলাদেশে পোশাক কারখানাগুলোতে বিক্রি না হওয়া পোশাকের পাহাড় জমে উঠেছে। বত্রিশ বছর বয়স্ক ব্যবসায়ী ক্যালি রাসেল এখন ঠিক করেছেন এসব পোশাক তিনি বাক্সে ভরে যুক্তরাজ্যে অর্ধেক দামে বিক্রি করবেন। বাক্সগুলো তৈরি করা হবে খদ্দেরদের পছন্দ বিবেচনায় নিয়ে। এই বিক্রির অর্থ পাঠানো হবে বাংলাদেশে যেসব পোশাক শ্রমিক চাকরি হারিয়েছেন তাদের সাহায্য করতে। অনলাইনে পোশাক বিক্রির প্ল্যাটফর্ম ম্যলজি-র প্রধান নির্বাহী মি. ক্যালি রাসেল তার এই নতুন উদ্যোগের নাম দিয়েছে ‘লস্ট স্টক’। যারা পোশাক কিনতে চান তাদের একটা ফর্ম পূরণ করে জানাতে হবে তাদের সাইজ (মাপ) এবং কীধরনের পোশাক তার পছন্দ। এরপর এক বাক্স পোশাক যার আসল দাম ৭০ পাউন্ড তা তিনি কিনতে পারবেন অর্ধেক দামে অর্থাৎ ৩৫ পাউন্ডে। এরপর বাংলাদেশে এইসব পোশাক বাক্সে প্যাক করা হবে এবং পাঠানো হবে যুক্তরাজ্যে। খদ্দেররা পোশাক আলাদা আলাদা করে পছন্দ করতে পারবেন না। কিন্তু প্রত্যেক খদ্দেরের পছন্দ বিবেচনায় নিয়ে বাক্স তৈরি করা হবে।