ঢাকা ৬ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২০ জুন ২০২৬
ঢাকা ৬ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২০ জুন ২০২৬
সর্বশেষ
সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ

বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে কাতালোনিয়া পুলিশের মতবিনিময়

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২০, ০৩:২৮ এএম

বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে কাতালোনিয়া পুলিশের মতবিনিময়
[youtube]lLzDQrASZuk[/youtube] স্পেনের কাতালোনিয়া অঙ্গরাজ্যের রাজধানী বার্সেলোনায় বাংলাদেশসহ এশিয়ার ব্যবসায়ীদের সঙ্গে রাজ্য পুলিশ প্রশাসনের এক মতবিনিময় সভা বৃহস্পতিবার ৯ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। নিরাপত্তা সংক্রান্ত বিষয়সহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ব্যবসায়ীদের সহযোগিতা শীর্ষক এ আলোচনা সভায় বাংলাদেশি ব্যবসায়ীরাসহ এশিয়া কমিউনিটির বিভিন্ন ব্যক্তবর্গ উপস্থিত ছিলেন। শহরের স্থানীয় একটি রেস্তোরাঁয় সকাল ১১টায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- পুলিশ প্রশাসনের মোসস স্কোয়ার্ডের সিউদাদ ভেইয়ার প্রধান রাফা তেইয়ো সানচেজ, মোসস স্কোয়ার্ডের কমিউনিটি পুলিশ শাখার এয়ুখেনিয়ো তারখুয়েলো গ্রাসিয়া। বিশেষ অতিথি  ছিলেন- স্পেন সংসদের বার্সেলোনা সিনেটর রবার্ট মাসি নাহার, কাতালোনিয়ার ইমিগ্রেশন বিভাগের সেক্রেটারি ওরিয়ল আমারোস সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় এশিয়ার বিভিন্ন দেশের ব্যবসায়ী প্রতিনিধিসহ বাংলাদেশি ব্যবসায়ীরা বক্তব্য প্রদান করেন। উপস্থিত ব্যবসায়ীরা বার্সেলোনার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি উল্লেখ করে, ব্যবসায়ীরা বিভিন্ন ছিনতাই, ডাকাতি ও হামলার শিকার হওয়ার ঘটনাগুলো তুলে ধরেন। বাংলাদেশের কমিউনিটির পক্ষে উপস্থিত ছিলেন- অ্যাসোসিয়েশন কমার্সিয়াল দে রামলা রাভালের ভোকাল আলাউদ্দিন হক নেসা, এসকেররা রিপাবলিকানা দে কাতালোনিয়ার বাংলাদেশ বিষয়ক সমন্বয়ক সালেহ আহমেদ, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গির আলম, কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল বাসেত কয়সরসহ প্রমুখ। আলোচনা সভায় অ্যাসোসিয়েশন কমার্সিয়াল দে রামলা রাভালের ভোকাল আলাউদ্দিন হক নেসা বলেন, 'স্থানীয় সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যবসাবান্ধব করার জন্য কাজ করছেন। তবে ব্যবসায়ীরা প্রতিনিয়ত ছিনতাই ও ডাকাতির শিকার হচ্ছেন।' এ সময় উদাহরণ হিসেবে তিনি বিভিন্ন ঘটনার কথাও উল্লেখ করেন। ব্যবসায়ীরা যেন নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যেতে পারেন, সেজন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নের জন্য আহ্বান জানান। এছাড়া অন্যান্য ব্যবসায়ীরা তাদের বক্তব্যে ব্যবসা পরিচালনা করতে গিয়ে বিভিন্ন হয়রানিসহ সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার বিষয়গুলো তুলে ধরেন। জবাবে পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও অন্যান্য নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সর্বোচ্চ চেষ্টার আশ্বাস দেন। তারা জানান, ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক কাজ নির্বিঘ্নে পরিচালনার জন্য স্থানীয় প্রশাসন আইনশৃঙ্খলার পরিস্থিতি উন্নয়নে আরও গুরুত্ব দেবেন।