ঢাকা ৫ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ১৯ জুন ২০২৬
ঢাকা ৫ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সর্বশেষ
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল?

বহু আলোচিত আইসিস পত্নি শামিমা ফিরে আসতে পারবেন ব্রিটেনে

প্রকাশিত: ১৬ জুলাই ২০২০, ০৫:৫৭ পিএম

বহু আলোচিত আইসিস পত্নি শামিমা ফিরে আসতে পারবেন ব্রিটেনে
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটে যোগ দিতে পূর্ব লন্ডন ছেড়ে সিরিয়ায় পাড়ি জমানো বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ শামীমা বেগমকে যুক্তরাজ্যে ফেরার অনুমতি দিয়েছেন দেশটির একটি আদালত। ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের বিপক্ষে আদালতে চ্যালেঞ্জ জানানোর সুযোগ দিতে তাকে যুক্তরাজ্যে ফেরার এই অনুমতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে বলেছে, আদালতের একজন জ্যেষ্ঠ বিচারক আইএসের ডেরায় পাড়ি জমানো বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ২০ বছর বয়সী শামীমা বেগমকে যুক্তরাজ্যে ফেরার অনুমতি দিয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় শামীমা বেগমের ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করায় এই সিদ্ধান্তের বিপক্ষে চ্যালেঞ্জ জানানোর সুযোগ দিতে তাকে যুক্তরাজ্যে ফেরার অনুমতি দেয়া হয়। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে দুই বান্ধবীকে নিয়ে পূর্ব লন্ডন থেকে পালিয়ে সিরিয়ায় আইএসের ডেরায় যান শামীমা বেগম। গত বছরের ফেব্রুয়ারিতে সিরিয়ার একটি শরণার্থী শিবিরে তাকে দেখা যায়। সেই সময় ৯ মাসের গর্ভবর্তী ছিলেন তিনি। আইএস-পত্নী হিসেবে সিরিয়ায় তিন বছরের বেশি সময় কাটান তিনি। গত বছর ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে শামীমা বেগমের ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করেন। এদিকে, ব্রিটেনের ওই আদালত দেশটির স্পেশাল ইমিগ্রেশন আপিলস কমিশনের (এসআইএসি) একটি আদেশও আংশিক খারিজ করেছে। এসআইএসির আদেশে বলা হয়েছিল, শামীমা বেগমকে বেআইনিভাবে রাষ্ট্রহীন করা হয়নি। কারণ তিনি সিরিয়ায় ছিলেন এবং বাংলাদেশি নাগরিকত্ব রয়েছে তার। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে শামীমা বেগম দাবি করেছিলেন, আইএসশাসিত সিরীয় ভূখণ্ডে তিনি একজন স্ত্রী হিসেবে তিন বছর কাটিয়েছেন। সিরিয়ায় পৌঁছানোর মাত্র তিন সপ্তাহের মধ্যে নেদারল্যান্ডস বংশোদ্ভূত আইএসযোদ্ধা ইয়াগো রিদিককে বিয়ে করেন তিনি। তিনি বলেন, ২০১৭ সালের জানুয়ারিতে স্বামীকে নিয়ে রাক্কা ছাড়েন। তবে তার এক বছর বয়সী মেয়ে এবং তিন মাস বয়সী ছেলে সেখানে থাকাকালীন মারা যায়। গত বছর তার তৃতীয় সন্তান জন্মের পরপরই মারা যায়। ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকত্ব বাতিলের যে সিদ্ধান্ত নিয়েছে তাকে বেআইনি আখ্যা দিয়ে আইনি লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন শামীমা বেগম। বৃহস্পতিবার ব্রিটেনের আদালত শামীমা বেগমকে দেশটিতে ফেরার অনুমতি দেয়ার পর বরিস জনসন নেতৃত্বাধীন সরকার বলেছে, তারা আদালতের এই সিদ্ধান্তের বিপক্ষে আপিল এবং রায় স্থগিতের আবেদন করবেন।