ঢাকা ৯ চৈত্র ১৪৩২, সোমবার, ২৩ মার্চ ২০২৬
ঢাকা ৯ চৈত্র ১৪৩২, সোমবার, ২৩ মার্চ ২০২৬
সর্বশেষ
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক লেখক আলহাজ্ব আলী ঈসমাইল আর নেই

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২০, ০৭:৩৩ পিএম

প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক লেখক আলহাজ্ব আলী ঈসমাইল আর নেই
প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, যুক্তরাজ্যে বাঙালী কমিউনিটির পরিচিত মুখ, লেখক, কবি, গবেষক ও বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ ও যুক্তরাজ্য জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান আলহাজ্ব আলী ঈসমাইল আজ ৮ আগষ্ট মঙ্গলবার দুপুর ১২ ট ৪০ মিনিটে বার্মিংহামের হার্টল্যন্ড হাসাপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮১ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে স্ত্রী সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজের সময় পরবর্তীতে জানানো হবে। উল্লেখ্য বার্মিংহামে বসবাস করলেও জীবদ্দশায় আলহাজ্ব আলী ঈসমাইল শুধু বার্মিংহাম নয় যুক্তরাজ্যেও পুরো বাঙালী কমিউনিটির উন্নয়নের জন্য নানাভাবে কাজ করে গেছেন। পুরো যুক্তরাজ্যের বাঙালী কমিউনিটির কাছে তিনি ছিলেন অতি পরিচিত একজন। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আতাউল গণি ওসমানীর অত্যন্ত কাছের মানুষ ছিলেন তিনি। সে কারণে তিনি আতাউল গণি ওসমানীর উপর গবেষনা করে কয়েকটি বইও লিখেন। জনতা পার্টির প্রার্থী হিসেবে তিনি একসময় বিয়ানীবাজার ৬ আসনে সংসদ নির্বাচনেও প্রতিদ্বন্ধিতা করেন। এশিয়ান আমেরিকা ইউনিভাসির্টি থেকে অনারারি পিএইচডি ডিগ্রি প্রাপ্ত আলহাজ্ব আলী ঈসমাইল যুক্তরাজ্যের বিভিন্ন সংগঠনের সাথে ওতোপ্রতোভাবে জড়িত ছিলেন। নয়টি বইয়ের লেখক আলী ঈসমাইল প্রবাসে মুক্তিযুদ্ধের পক্ষে ক্যাম্পেইনের জন্য বৃটেনের বিভিন্ন শহর ছাড়াও ফ্রান্স বেলজিয়ামসহ বিভিন্ন দেশে ঘুরে বেড়িয়েছেন এবং আর্ন্তজাতিক লবিং এর জন্য কাজ করেছেন। এক সময় সরাসরি যুদ্ধে যাবার প্রস্তুতি নিলেও ওসমানীর নির্দেশে প্রবাসে থেকে ফান্ড সংগ্রহসহ নানাভাবে মুক্তিযুদ্ধের জন্য কাজ করা আলহাজ্ব আলী ঈসমাইল দেশেও নানা সামাজিক কর্মকান্ডে জড়িত ছিলেন।আলী ঈসমাইলের দেশের বাড়ি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার মাথিউরা গ্রামে। আলী ঈসমাইলের মৃত্যুতে সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সিলেট-৬ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ গভীর শোক প্রকাশ করেন।৫২বাংলাটিভি পরিবারের পক্ষ থেকে আলী ঈসমাইলের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। এছাড়া শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সেন্টার লন্ডন’র সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র প্রতিষ্ঠাতা সভাপতি আসুক আহমদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো: নইম উদ্দিন এবং বর্তমান সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মাহবুব আহমদ রাজু ও কোষাধ্যক্ষ দিলওয়ার হোসেন, বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকে’র সভাপতি মামুন রশীদ, সাধারণ সম্পাদক কামরুল হোসেন মুন্না ও কোষাধ্যক্ষ জাকির হোসেন। মরহুমের মৃত্যুতে এছাড়া শোক প্রকাশ করেছেন বার্মিংহামের কমিউনিটি নেতা কমরেড মসুদ আহমদ, বার্মিংহাম আওয়ামী লীগের সভাপতি কবির উদ্দিন, মিডল্যানডস আওয়ামী লীগের সভাপতি হিফজুর রহমান খান, বার্মিংহাম-ওয়েষ্ট মিডল্যান্ডস বিএনপি'র সভাপতি সৈয়দ জমসেদ আলী, সাংবাদিক মুহাম্মদ মারুফ, সৈয়দ নাসির, বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউকে'র সাধারন সম্পাদক সাহিদুর রহমান সুহেল।