ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
সর্বশেষ
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

প্রতিদ্বন্দ্বী রইল না হাসনাত আবদুল্লাহর, ঋণখেলাপিদের নিয়ে যা বললেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৫ পিএম

প্রতিদ্বন্দ্বী রইল না হাসনাত আবদুল্লাহর, ঋণখেলাপিদের নিয়ে যা বললেন

কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে আপিলের অনুমতির আবেদন খারিজ করা হয়েছে। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন ৫ বিচারকের আপিল বিভাগ রোববার (১ ফেব্রুয়ারি) এসব আদেশ দেয়। কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ ঘোষণা করেছিলেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। রিটার্নিং কর্মকর্তার ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেছিলেন একই আসনের এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ। তিনি অভিযোগ করেছিলেন, বিএনপির প্রার্থী ঋণখেলাপি হওয়ার তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছেন। আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে শুনানি শেষে গত ১৭ জানুয়ারি হাসনাত আবদুল্লাহর আপিল মঞ্জুর করে ইসি। সেই সঙ্গে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। ইসির এ সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাই কোর্টে রিট আবেদন করেছিলেন মঞ্জুরুল আহসান মুন্সী। শুনানি নিয়ে ২১ জানুয়ারি হাই কোর্ট রিট আবেদনটি সরাসরি খারিজ করে আদেশ দেন। হাই কোর্টের আদেশের বিরুদ্ধে মঞ্জুরুল আপিল বিভাগে আবেদন করেন। ২৬ জানুয়ারি আপিল বিভাগ শুনানি ২৮ জানুয়ারি (বুধবার) পর্যন্ত মুলতবি করেন। এর মধ্যে হাই কোর্টের আদেশের প্রত্যায়িত অনুলিপি পেয়ে তিনি নিয়মিত লিভ টু আপিল করেন। হাসনাত আবদুল্লাহর আইনজীবী জহিরুল ইসলাম বলেন, প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সেই লিভ টু আপিল খারিজ করে দিয়েছে। এর ফলে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। “তার প্রার্থিতা বাতিলের যে আদেশ নির্বাচন কমিশন নিয়েছিল এবং মহামান্য হাই কোর্ট বিভাগ বহাল রেখেছিল, সেটিই মহামান্য আপিল বিভাগ বহাল রাখলেন। “এবং এর মাধ্যমে বাংলাদেশে যারা ঋণখেলাপি, তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না—এই আইনি বিষয়টিই আবারও মহামান্য আপিল বিভাগের দ্বারা একটি নজির স্থাপিত হল।” আদেশের পর হাসনাত আবদুল্লাহ বলেন, “আসলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে আমি এটা দেখছি না। আমি দেখছি এটা ঋণখেলাপি এবং ব্যাংক ডাকাতদের বিরুদ্ধে বাংলাদেশ এবং সাধারণ জনগণের একটা যুদ্ধ। “আমি এই যুদ্ধটা শুরু করেছি এবং এটার মধ্য দিয়ে পুরো বাংলাদেশ এটা বার্তা পেয়েছে, যদি আপনি ন্যায়ের পথে থাকেন, আপনি আইনের পথে থাকেন, ব্যাংক ডাকাত এবং ঋণখেলাপীরা যতই শক্তিশালী হোক না কেন, দিন শেষে বাংলাদেশ এবং জনগণের বিজয় হবে।” তিনি বলেন, “আপনি দেখেন একটা মানুষ ১৩০ কোটি টাকারও বেশি হচ্ছে ঋণখেলাপি। ২০০৪-০৫ এ ১৩০ কোটি টাকারও বেশি ঋণ নিয়ে সে ২০২৬ সালে এসেছে, সে ঋণ পরিশোধ করে নাই। সে বারবার আপনার হাই কোর্টকে ব্যবহার করে, কোর্টকে ব্যবহার করে নির্বাচনি বৈতরণী পার হওয়ার চেষ্টা করে। “বিষয়টি এমন না যে তার প্রথমবারই প্রার্থিতা বাতিল হয়েছে। একই ঘটনার কারণে সে ২০০৮ সালেও নির্বাচন করতে পারেনি।” উল্লেখ্য যে, এবার ঋণখেলাপি হয়েও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন ৪৫ প্রার্থী। এ নিয়ে জাতীয় দৈনিকে একাধিক রিপোর্ট প্রকাশিত হয়েছে।