ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
সর্বশেষ
হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব

পীর হাবিবুর রহমানের রোগমুক্তি কামনা

প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২১, ০৫:৩৩ পিএম

পীর হাবিবুর রহমানের রোগমুক্তি কামনা
পীর হাবিবুর রহমানের রোগ মুক্তি কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করেছে ইউরো বাংলা প্রেসক্লাব। ৩০ ডিসেম্বর  ইউরোপ সময় রাত নয়টায় ইউরো বাংলা প্রেসক্লাবের উদ্যোগে জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের রোগমুক্তি কামনা করে এক ভার্চুয়াল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ইউরো বাংলা প্রেসক্লাবের সভাপতি  তাইজুল ইসলাম ফয়েজ। শুরুতে  পবিত্র কুরআন থেকে পাঠ ও দুরুদ পাঠ করেন ইউরো বাংলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক  জুবায়ের আহমেদ শিশু (ইটালি)। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক  জাকির হোসেন চৌধুরী (গ্রীস), মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের উপদেষ্টা আয়ারল্যান্ডে কর্মরত চিকিৎসক, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় এর শিক্ষক ও কলামিস্ট ডা. জিন্নুরাইন জাগীরদার । মোনাজাত শেষে  আলোচনায়  অংশ নেন বাংলাদেশ প্রতিদিন ইউরোপের ব্যুরো প্রধান ও ব্রিটেনের প্রাচীন সংগঠন লন্ডন বাংলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আ স ম মাসুম, এরোনোটিকেল  ইঞ্জিনিয়ার ও রম্য লেখক যুক্তরাস্ট্র প্রবাসী মো. মাহফুজুল আলম। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম আলী চৌধুরী, সিনিয়র সদস্য এইস এম দবির তালুকদার , সেলিম আহমদ , সাংগঠনিক সম্পাদক জাবের আহমদ , ফ্রান্স কমিটির সভাপতি তাজ উদ্দীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবেল আহমদ , অভিবাসন বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, গ্রীস কমিটির সাংগঠনিক সম্পাদক জাবেদ মাহমুদ । এছাড়া দোয়াতে শরিক হোন  বিভিন্ন দেশের কবি, সাহিত্যিক ও সাংবাদিক বৃন্দ। আ স ম মাসুম বলেন, পীর হাবিবের জন্মস্থান সিলেট। বর্তমানে বাংলাদেশের অন্যতম পত্রিকা বাংলাদেশ প্রতিদিন এর নির্বাহী সম্পাদক হিসাবে তার নেতৃত্বশীল ভূমিকার প্রসংশীত। তার বর্ণাঢ্য সাংবাদিকতার ধারাবাহিকতার কথা তুলে ধরে বলেন, পীর হাবিব বাংলাবাজার পত্রিকা ও দৈনিক যুগান্তর এর সিনিয়র স্টাফ রিপোর্টার ছিলেন। ছাত্রজীবনে তিনি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকতা পেশায় তিনি  বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে নানা বিষয়ে বিশ্লেষণধর্মী  নিরপেক্ষ লেখার মাধ্যমে অগণীত পাঠকের হৃদয়ে একজন সাহসি ও স্পষ্টভাষি  সাংবাদিক হিসাবে নিজেকে তুলে ধরতে পেরেছেন। জাকির হোসেন চৌধুরী তার বক্তব্যে বলেন, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক  পীর হাবিবুর রহমান একজন প্রথিতযশা সাংবাদিক, আন্তর্জাতিক কলামিস্ট  সম্প্রতি তার মাল্টিপল মায়েলোমা নামক রোগ শনাক্ত হয় এবং বর্তমানে তিনি ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার রোগ প্রাথমিক পর্যায়ে হওয়ার কারণে বিশেষজ্ঞ চিকিৎসকগণ তার পূর্ণ আরোগ্য আশা করছেন। ডা. জিন্নুরাইন জায়গীরদার পীর হাবিবের আশু রোগ থেকে মুক্তি প্রার্থনার পাশাপাশি বর্তমানে বিশ্বব্যাপী মহামারী থেকে মুক্তির  জন্যও দোয়া করেন। সভাপতির বক্তব্য তাইজুল ফয়েজ বলেন, তিনি সিলেটের সন্তান হলেও তার সাংবাদিকতা রাজশাহী থেকে শুরু।  তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।বর্তমানে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্বমূলক কাজ করছেন। বর্তমান সময়ে পীর হাবিবুর রহমানের মতো মুক্তচিন্তার  একজন নির্ভীক ও স্বাধীন চিন্তার সাংবাদিকের খুব প্রয়োজন। তার আশু রোগ মুক্তি কামনা করেন এবং সকলেই তার দ্রুত ফিরে আসার জন্য প্রার্থনা করেন।