ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
সর্বশেষ
ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন?

নীতিহীন নীতিশকুমার ও বিহারের নির্বাচনি ফলাফল

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২০, ০২:৪৮ এএম

নীতিহীন নীতিশকুমার ও বিহারের নির্বাচনি ফলাফল
সম্প্রতি বিহারের নির্বাচন ও ফলাফল নিয়ে নানা মুনির নানা মত প্রকাশ পেয়েছে। বিহারে ধর্মনিরপেক্ষ শক্তি এবারও ক্ষমতা থেকে দূরে থাকলেও বিজয়ের দ্বারপ্রান্তে প্রায় পৌঁছে গিয়েছিল। তেজস্বী যাদবের নেতৃত্বাধীন রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আবারও জনাদেশ পেলেও কংগ্রেসের সঙ্গে জোট বাঁধার ফল পেয়েছে করুণভাবে! আরজেডি ৭৫টি আসন দখল করে শীর্ষে অবস্থান করলেও আরজেডির ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে বিজেপি! তারাও আরজেডি থেকে মাত্র একটি আসন কম পেয়েছে। সেখানে এনডিএ জোটের অন্যতম শরিক নীতিশ কুমারের জনতা দল (ইউনাইটেড) তৃতীয় সর্বোচ্চ সংখ্যক আসন লাভ করেছে। ২৪৩টি আসনের মধ্যে সাকুল্যে ৪৩টি আসন পেয়েও মুখ্যমন্ত্রীর কুরসি অটুট রাখতে সক্ষম হচ্ছেন নীতিশ কুমার। বিজেপি আগেভাগেই তাঁকে মুখ্যমন্ত্রী বলে ঘোষণা করেছে। এদিকে, একত্রিশ বছরের তরুণ তুর্কি লালুপ্রসাদ-তনয় তেজস্বী যাদব একক সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও মুখ্যমন্ত্রীর দৌড়ে এবারও পিছিয়ে আছেন! কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে ভোট-বৈতরণি পার হতে গিয়ে শেষমেশ গর্তে পড়েছে সেই ভাঙ্গা পা-টি-ই! কংগ্রেসকে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৭০টি আসন দিয়েছিলেন তেজস্বী। কিন্তু কংগ্রেস বিজয় হাসিল করতে পেরেছে সাকুল্যে ১৯টি আসনে! বাকি ৫১টি আসনে মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস। নির্বাচনি ফলাফল প্রকাশ পেতেই কংগ্রেসিরা তাঁদের পুরনো ক্যাসেট বাজাতে শুরু করে দিয়েছেন। নিজেদের ব্যর্থতার দায় এআইএমআইএম-এর ঘাড়ে চাপাতে মরিয়া হয়ে ওঠেছেন কেউ কেউ তাঁদের অভিযোগ, ওয়েসির দলটি নির্বাচনে প্রার্থী না-দিলে কংগ্রেসের আসন নির্ঘাত বৃদ্ধি পেত। কিন্তু অপর পক্ষ তথ্য ও পরিসংখ্যান দিয়ে বলছে, কংগ্রেসের কমসংখ্যক আসনপ্রাপ্তির পেছনে ওয়েসির দলের কোনও ভূমিকা নেই। তা ছাড়া, ওয়েসির দল পাঁচটি আসনও পেয়েছে। বরং কংগ্রেস ৭০ আসনে প্রতিদ্বন্দ্বিতা না-করে পঁচিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বাকি আসনগুলো আরজেডিকে ছেড়ে দিলে আরজেডি নেতৃত্বাধীন ধর্মনিরপেক্ষ জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেত বলে অনেকেই বলছেন। নিয়ম অনুযায়ী, রাজ্যপাল এককভাবে সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকেই সরকার গঠনের জন্য ডাকার কথা। কিন্তু পরিস্থিতি যে দিকে মোড় নিয়েছে, সেই অনুযায়ী নিয়মের ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা-ই বেশি। এদিকে, নীতিশ কুমারও কিছুটা বেঁকে বসেছেন! তাঁর ঘাড়ের ওপর দু'জনকে উপমুখ্যমন্ত্রী নিয়োগের প্রস্তাবে। নীতিশ কুমার তৃতীয় সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হওয়ার দরুন তাঁর মধ্যে একটি হীনণ্মণ্যতাও কাজ করছে। তদুপরি, তাঁর সঙ্গে দু'জন উপমুখ্যমন্ত্রী জুড়ে দেয়া হচ্ছে। সুশীল মোদি ছাড়া দ্বিতীয় কোনও উপমুখ্যমন্ত্রীর কথা তিনি মেনে নিতে এখনও নিমরাজি। গত নির্বাচনে লালুপ্রসাদ যাদব তাঁকে বিশ্বাস করে মুখ্যমন্ত্রী পদে বসিয়েছিলেন। কিন্তু স্বার্থপর নীতিশকুমার অনৈতিকভাবে বিজেপির হাত ধরে তখনকার মতো উদ্ধার হয়েছিলেন। এবারও তিনি মুখ্যমন্ত্রী হিসেবে সরকার গঠনের পর বিজেপি তাঁকে যে ল্যাজে খেলাবে, তা বলার অপেক্ষা রাখে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গতবারের লালুপ্রসাদের বিশ্বাসের প্রতি সম্মান জানিয়ে নীতিশের উচিত হবে, লালুপুত্র তেজস্বী যাদবকে নিঃশর্তভাবে সমর্থন করা। তাতে শেষ বয়সে হৃতসম্মান পুনরুদ্ধার করা নীতিশের পক্ষে সম্ভব হবে বৈকি। না-হলে নীতিশকে সারা জীবন এই অপরাধবোধ কুরে কুরে খাবে! দেখা যাক, পাকা খিলাড়ি নীতিশ কুমার ক্ষমতা চান, না হৃতসম্মান পুনরুদ্ধার করতে চান। লেখক: কবি,গবেষক ও শিক্ষাবিদ । প্রকাশক, দৈনিক নববার্তা প্রসঙ্গ। করিমগঞ্জ। অসম। আরও পড়ুন: https://52banglatv.com/2020/11/24075/