ঢাকা ৬ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২০ জুন ২০২৬
ঢাকা ৬ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২০ জুন ২০২৬
সর্বশেষ
সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ

নতুন নেতৃত্বে বিয়ানীবাজার আওয়ামী লীগ

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৯, ১০:৪০ পিএম

নতুন নেতৃত্বে বিয়ানীবাজার আওয়ামী লীগ
বহুল প্রতীক্ষিত বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান এবং সাধারণ সম্পাদক পদে দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল নির্বাচিত হয়েছে। ১৪ নভেম্বর,বৃহস্পতিবার রাত প্রায় ৭টার দিকে ভোট গণনা শেষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান বিজয়ী ও বিজিতি প্রার্থীদের ফলাফল ঘোষণা করেন। সভাপতি আতাউর রহমান খান ২১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল হাসিব মনিয়া পেয়েছেন ১৬৭ ভোট এবং অপর প্রার্থী নজমুল হোসেন পেয়েছেন ১২ ভোট। দুইটি ভোট বাতিল হয়েছে। উপজেলার ১০ ইউনিয়ন, পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ ও জেলা আওয়ামী লীগের নির্ধারীত কাউন্সিলরগণ ভোট দেন। ভোট মোট দিয়েছেন ৩৯৩জন ভোটার। সাধারণ সম্পাদক পদে দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়ে পেয়েছেন ১৫১। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি হারুনুর রশিদ দিপু ১০৩ ভোট পেয়েছেন । অপর তিন প্রার্থী জাকির হোসেন ৭৮, আবুল কাশেম পল্লব ৬০ ও জামাল হোসেন ৫ ভোট পান। ক্যাপশন:  নির্বাচিত সভাপতি -আতাউর রহমান ও সাধারণ সম্পাদক-দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল  অতীতে জাতীয়ভাবে সম্মাননা  প্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৮জন প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁরা হচ্ছেন- সভাপতি পদে আব্দুল হাসিব মনিয়া, আতাউর রহমান খান ও নজমুল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে জাকির হোসেন, হারুনুর রশিদ দিপু, দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, আবুল কাশেম পল্লব এবং জামাল হোসেন। ভোটের আগে নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে সভাপতি পদে মাহমুদ আলী ও সাধারণ সম্পাদক পদে সেলিম উদ্দিন আহমদ। বিকাল ৪টা থেকে শহরতলীর ইউসুফ কমিউনিটি সেন্টারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১০ ইউনিয়ন, পৌরসভা, উপজেলা ও জেলা আওয়ামী লীগের ৪০৬জন কাউন্সিলর ভোট দেন আগামী নেতা নির্বাচন করতে। ভোট দিয়েছেন ৩৯৩জন কাউন্সিলর। প্রসঙ্গত দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত  বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন নিয়ে- প্রবাসী অধ্যুষ্যিত বিয়ানীবাজার উপজেলায় ও প্রবাসে তুমুল আলোচনা ও প্রচারণা চলেছে। প্রধান দুই পদের প্রার্থীদের নিয়েও আওয়ামী লীগ সমর্থক-নেতা-কর্মীরা নানা গ্রুপিং  ও লবিং এ  বিভক্ত হয়ে বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন মুখী প্রচারণায় সক্রিয় ছিলেন। নির্বাচিত সভাপতি -আতাউর রহমান ও সাধারণ সম্পাদক-দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল  জাতীয়ভাবে আলোকিত কাজের জন্য অতীতে সম্মাননা  পেয়েছেন।